পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে কাঁচা পেঁপের দাম অস্বাভাবিকভাবে কমেছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ৪ থেকে ৫ টাকায়। গত এক সপ্তাহ ধরে বাজারে এই অবস্থা চলছে।
তবে পেঁপে দামের পতন নিম্ন আয়ের ক্রেতাদেরকে স্বস্তি দিয়েছে। মূল্যস্ফীতির বাজারে অন্য সবজির দাম বেশি থাকায় অনেকেই পেঁপের ওপর ঝুঁকছেন। ব্যবসায়ীরাও বলছেন, দাম কমায় বিক্রিও বেড়েছে। তবু সরবরাহ বেশি থাকায় বিপাকে পড়েছেন কৃষক, আড়তদার ও ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, গত বছর খুচরা বাজারে কাঁচা পেঁপের কেজি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকায় উঠেছিল। সেই আশায় এবার কৃষকদের বিপুল পরিমাণ দাদন দিয়েছিলেন ব্যবসায়ীরা।
তারা জানান, কারওয়ান বাজারে মূলত চুয়াডাঙ্গা, যশোর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী থেকে পেঁপে আসে। এবার বাড়তি দাদন দিয়েছিলেন তারা। ফলনও হয়েছে আশানুরূপ। আর এতে বাড়তি সরবরাহের বাজারে পেঁপের দামে ধস নেমেছে।
কাওরান বাজারের পেঁপের আড়তদার শের আলী পাঠান ৪৭ বছর ধরে এই ব্যবসা করছেন। গত বছরের লাভের আশায় এবার পাঁচটি জেলায় তিন কোটি টাকা দাদন দিয়েছিলেন তিনি। দাম পড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা।
শের আলী বলেন, ‘গত কয়েক দিন ছয়-সাত টাকা কেজিতে পেঁপে বিক্রি করেছি। গত সোমবার দাম নেমেছিল চার টাকায়। অথচ চুয়াডাঙ্গা ও যশোর থেকে ঢাকায় পেঁপে আনতে পরিবহন খরচই পড়ে কেজিতে চার টাকার বেশি।’
তিনি আরও বলেন, ‘তিন কোটি টাকা দাদন দিয়ে এখন ৫০ লাখ টাকা তুলতে পারব কি না, সন্দেহ আছে। ব্যাংকের ঋণ আর সুদের টাকা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না।’
মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তিন টন পেঁপে নিয়ে কাওরান বাজারে এসেছেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি জানান, জমি ভাড়া, বীজ, সার ও চাষের খরচ মিলিয়ে জমিতেই প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা খরচ হয়। বাজারে আনতে পরিবহন ও শ্রমিকের খরচ আরও তিন টাকা। অর্থাৎ এক কেজি পেঁপে কারওয়ান বাজারে পৌঁছাতে খরচ প্রায় ১৩ থেকে ১৫ টাকা।
রফিকুল ইসলাম বলেন, ‘সেই পেঁপে বিক্রি করতে হয়েছে ৬ থেকে ৮ টাকায়। প্রতি কেজিতে অর্ধেকের বেশি লোকসান।’
মূল্যস্ফীতির বাজারে কাঁচা পেঁপের এই দরপতন নিম্ন আয়ের মানুষ ও রাস্তার ধারের খাবারের দোকানগুলোর জন্য স্বস্তি নিয়ে এসেছে। রাজধানীর চার-পাঁচটি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন সবজির কেজি ৫০ থেকে ১০০ টাকা। শিম, টমেটো ও গাজরের দাম ১৫০ থেকে ২২০ টাকা। এর মধ্যে পেঁপে একেবারে হাতের নাগালে।
শেওড়াপাড়ায় ছোট একটি হোটেলের মালিক আমির হোসেন বলেন, এলপিজি গ্যাসের দাম বাড়ায় রান্নার খরচ অনেক বেড়েছে। আগে সবজির তরকারিতে পটোল, বরবটি, শিম দিতেন। এখন খরচ কমাতে কাঁচা পেঁপে ও আলু দিয়ে ২০ টাকায় ভাজি বিক্রি করছেন। আগে দিনে ৫ কেজি পেঁপে লাগলেও এখন ২০ কেজি করে কিনছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












