উপজাতি সন্ত্রাসবাদ:
নাথান বম আবার আলোচনায়
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন আড়ালে থাকার পর আবার আলোচনায় এসেছে উপজাতি পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন নিষিদ্ধ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সন্ত্রাসী নাথান বম। সংগঠনটির ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন ও আর্থিক লেনদেনের অভিযোগে গত ৮ অক্টোবর নাথানসহ ৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০২২ সালের জানুয়ারি মাসে প্রথমে মিয়ানমারের মংডুতে আত্মগোপন করলেও এখন সে মিজোরামের আইজল শহরে বসবাস করছে বলে জানা গেছে। সেখানে বমের উপদেষ্টা পিংলিয়ান জুং বমও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাথান বম বান্দরবানের রুমা উপজেলার ইডেনপাড়ার বাসিন্দা এবং বম সম্প্রদায়ের সদস্য। তার স্ত্রীর নাম লেলসম কিম বম। পেশায় নার্স এবং বর্তমানে লালমনিরহাটে কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ২০০৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি উপজাতি ‘পাহাড়ি ছাত্র পরিষদের’ সঙ্গে যুক্ত ছিলো। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সে কেএনএফ প্রতিষ্ঠা করে।
২০০৮ সালে রুমার ইডেনপাড়ায় কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) নামে একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা করে নাথান বম।
২০১৮ সালে নাথান বম বান্দরবান আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। ২০২২ সালের মে মাস থেকে কেএনএফের কর্মকা- প্রকাশ্যে আসতে শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগঠনটির বিষয়ে সক্রিয় হয়।
পুলিশের সূত্রগুলোর দাবি, কেএনএফের কর্মকা-ের ওপর নজরদারি বাড়ার পর সংগঠনটির অর্থ সংগ্রহের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আগে বিভিন্ন এনজিও ও সমর্থক গোষ্ঠীর কাছ থেকে রসিদের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হতো বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সংগঠনটি আবার অর্থ সংগ্রহের চেষ্টা করছে- এমন তথ্যও পুলিশের কাছে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)