মাছ ধরায় নিষেধাজ্ঞা:
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজবাড়ী সংবাদদাতা:
দুটি মাছ ধরার নৌকা আছে মফিজউদ্দিনের। অথচ জেলে কার্ড নেই, মেলে না সরকারি সহায়তাও। অন্যদিকে সংসারের খরচ থেমে নেই। তাই মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও জীবিকার তাগিদে পদ্মা নদীতে নামতে হচ্ছে তাকে। প্রশাসনের টহল এড়িয়ে জাল ফেলছেন, মাছ ধরছেন, আবার অভিযান আসার খবর পেলে ফিরছেন তীরে।
মফিজ উদ্দিন বলেন, আমার দুটি মাছ ধরার নৌকা থাকার পরও জেলে কার্ড পাইনি। কিন্তু সহায়তা পায় ভ্যানচালক-কৃষক, যারা কোনো মাছ ধরে নাই। তাহলে সরকারের দেওয়া অবরোধ কীভাবে মানব? সংসার আছে তো। সেখানে তো কোনো অবরোধ চলে না। আর অন্য কোনো কাজও জানি না। ফলে বাধ্য হয়েই নদীতে নামছি। সরকার সব ধরনের সহযোগিতা করুক, তারপর আর নদীতে নামব না।
মফিজউদ্দিন জানান, জুমুয়াবার সকাল থেকে দুপুরের পর পর্যন্ত তিনবার নদীতে জাল ফেলে প্রায় এক কেজি মাছ পেয়েছেন। মাঝে মাঝে প্রশাসন এসে ধাওয়া দেয় বলেও জানান তিনি।
শুধু মফিজউদ্দিন নন, রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এমন অনেক জেলেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরছেন। নদীতে জাল টেনে মাছ ধরে তীরেই চলছে বিক্রি। প্রশাসনের অভিযান, জাল জব্দ ও জেল-জরিমানার পরও বন্ধ হচ্ছে না ইলিশ শিকার।
জেলেদের ভাষ্য, প্রশাসনের দল নদীতে নামলে তারা খবর পেয়ে তীরে চলে আসেন। অভিযান শেষ হলে আবার নৌকা নিয়ে নদীতে নামেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের নৌকায়ও ইলিশ ধরা হচ্ছে। তবে মৎস্য বিভাগ বলছে, জনবল ও সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় ইলিশ শিকার চলতে থাকায় প্রশ্ন উঠেছে অভিযান কতটা কার্যকর হচ্ছে, আর প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করা যাচ্ছে কি না।
৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময় অভিযানের প্রথম ৯ দিনে রাজবাড়ীর পদ্মা নদীতে ৩১টি অভিযান ও পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ২ লাখ ৮৮ হাজার মিটার জাল ও ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২১ জেলেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)