কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকা-ে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, রিসোর্টটিতে আশিকুলের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রিসোর্টটিতে ২৭ জনের প্রবেশের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে নয়জন ঘটনার সময় রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে সহায়তা করতে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অগ্নিকা-ের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, অগ্নিকা-ের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)