ইউরোপীয় ইউনিয়নের আমদানি ও রফতানি নিম্নমুখী
, ১৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানি ও রফতানি নিম্নমুখী হয়েছে। ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত তথ্য বাণিজ্য হ্রাস সম্পর্কিত উদ্বেগ তুলে ধরেছে। রফতানি টানা তিন প্রান্তিকে কমেছে, যখন আমদানি গত চার প্রান্তিক ধরে কমছে।
২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ইইউ রফতানি ও আমদানি যথাক্রমে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১.২ ও ৪.৬ শতাংশ কমেছে।
আমদানি উৎপাদিত পণ্যে কমেছে ৬৬০ কোটি ইউরো, যন্ত্রপাতি ও যানবাহনে কমেছে ৬২০ কোটি ইউরো, বিদ্যুতে কমেছে ৪৭০ কোটি ইউরো।
রফতানি কমেছে যন্ত্রপাতি ও যানবাহনে ৬৯০ কোটি ইউরো, উৎপাদিত পণ্যে কমেছে ২৭০ কোটি ইউরো, বিদ্যুৎ ও রাসায়নিক রফতানিতে যথাক্রমে ৩৪০ কোটি ও ৩২০ কোটি ইউরো বেড়েছে।
তৃতীয় প্রান্তিকে খাদ্য ও পানীয়ের জন্য ১ হাজার ৫৬০ কোটি ইউরো, রাসায়নিকের জন্য ৫ হাজার ৪০ কোটি ইউরো এবং যন্ত্রপাতি ও যানবাহনের জন্য ৪ হাজার ৯৬০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত ছিল। বাণিজ্য উদ্বৃত্তগুলো ব্যয়বহুল আমদানি ব্যয় যেমন আমদানীকৃত বিদ্যুতের জন্য ৯ হাজার ৪০০ কোটি ইউরোর ঘাটতি এবং আমদানীকৃত কাঁচামালের জন্য ৬০০ কোটি ইউরোর ঘাটতি মোকাবেলায় কাজ করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে জ্বালানি ঘাটতি রেকর্ড ১৯ হাজার ৩৮০ কোটি ইউরো থেকে ক্রমাগত কমেছে। জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় এটা প্রাথমিকভাবে হ্রাস পাচ্ছে।
২০২১ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ক্রমবর্ধমান দামের ফলে অন্যান্য উদ্বৃত্তকে ছাড়িয়ে ব্যাপক জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এটি এ খাতের অস্থিরতা ও সামগ্রিক ইইউ বাণিজ্যের ওপর প্রভাব দেখিয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)