দখলদার সন্ত্রাসী ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয়, এমন একটি প্রস্তাব পাস করে।
টরেন্টো স্টারকে পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ‘এটা বাস্তব বিষয়।’ সে ইঙ্গিত দেয় যে এই পদক্ষেপ কেবল প্রতীকিই হবে না।
দখলদার সন্ত্রাসী ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার আহ্বানের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই ভোটাভুটি হয়। কানাডা সরকারও দ্বিরাষ্ট্র সমাধান চায়।
মূল প্রস্তাবটি উত্থাপন করেছিল মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটরা। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু তারা এখন মনে করছে যে ট্রুডো গাজায় দখলদার ইসরাইল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করছে না।
গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, তারা দখলদার ইসরাইলে জানুয়ারি থেকে অ-প্রাণঘাতী সামরিক রফতানি বন্ধ করে দিয়েছে। ট্রুডো সন্ত্রাসী ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি জোরালোভাবে ঘোষণা করলেও গাজায় সামরিক হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে সমালোচনামূলক ভূমিকা গ্রহণ করেছে।
দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্তের জন্য কানাডার সমালোচনা করেছে।
কানাডার পার্লামেন্টে আনা মূল প্রস্তাবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে সকল ধরনের সামরিক পণ্য ও প্রযুক্তি রফতানি বন্ধ, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে অবৈধ অস্ত্র হস্তান্তর বন্ধ করা এবং ৭ অক্টোবর হামাসের হাতে আটক সকল বন্দীর মুক্তির আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবে কানাডাকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করার আহ্বানও জানানো হয়েছিল। তবে পরে নেপথ্য আলোচনায় দ্বি-রাষ্ট্র সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












