পাকিস্তানে রোযা রেখে উড়োজাহাজে উঠতে নিষেধাজ্ঞা
আল ইহসান ডেস্ক:
রোযা রেখে উড়োজাহাজে উঠতে পাইলট এবং কেবিন ক্রুদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের জাতীয় ফ্লাইট সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ।
সংবাদ মাধ্যম মিন্ট জানিয়েছে, পিআইএ তাদের সব পাইলট এবং কেবিন ক্রুদের নির্দেশ দিয়েছে, রমাদ্বান শরীফ মাসে যেদিন তাদের ডিউটি থাকবে, সেই দিনগুলোতে তাদের রোযা রাখা যাবে না। রোযা রাখলে, ওই দিন ডিউটিতে যোগ দেওয়া যাবে না। একটি মেডিকেল সুপারিশের ভিত্তিতে এই নির্দেশ জারি করেছে সংস্থাটি।
পিআইএ জানিয়েছে, রোযা রেখে কোন পাইলট বা কেবিন ক্রু তাদের দায়িত্বে গেলে, তাদের ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া, আলস্য এবং ঘুম ঘুম ভাবও গ্রাস করতে পারে।
সংস্থাটি জানায়, এতে রোযার সময় পাইলট ও কেবিন ক্রুদের মনঃসংযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্ট্যামিনা কমে যায়। এর ফলে, নিরাপত্তার বিরাট ঝুঁকি তৈরি হতে পারে। তাই পাইলট এবং কেবিন ক্রুদের ডিউটির দিনগুলোতে রোযা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত, ২০২০ সালের মে মাসে, পিআইএ-র একটি বিমান দুর্ঘটনায় ১০১ জন প্রাণ হারায়। পরে তদন্তে জানা যায়, অবতরণের সময় সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন ২ পাইলট। তাদের মধ্যে একজন রমাদ্বান শরীফ মাসের রোযা পালন করছিলেন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।