জার্মান তরুণীর দ্বীন ইসলাম গ্রহণের পর রোযা পালন শুরু
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার একটি জার্মান সংস্করণ পড়েই তিনি পবিত্র দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন। জার্মানী ছেড়ে এখন দুবাইতে বসবাস করেন তিনি। এখন নিয়মিত রোযা রাখছেন। উনার নাম ছিল মার্টিনা ওবারহোলজনার। এখন তিনি পরিচিত মরিয়ম নামে। চলতি বছরের প্রথম দিকে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই জার্মান তরুণী। এরপর দুবাইয়ে প্রথমবারের মতো রমাদ্বান শরীফ পালন করছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার একটি জার্মান সংস্করণ পড়ার পর মরিয়ম পবিত্র দ্বীন ইসলামে শান্তি খুঁজে পান।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মরিয়ম পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ। খ্রিস্টান পরিবারে বড় হলেও তিনি সবসময় পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি আকৃষ্ট ছিলেন। শালীন পোশাক পরতেন। তিনি বলেন, জানুয়ারিতে আমি দুবাইয়ের একটি ইসলামিক ইনফরমেশন সেন্টারে যাই। আনুষ্ঠানিকভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করি।
১৪ বছর বয়সে নিজ শহর মিউনিখের একটি মসজিদে গিয়েছিলেন কিশোরী মরিয়ম। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল এবং তিনি অভিভূত হয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মুসলিম বন্ধুবান্ধব হয়েছে। তাদের নিয়ে মরিয়ম বলেন, তারা দয়ালু এবং সাহায্য করতে পছন্দ করে, যা আমার ইসলাম গ্রহণের অন্যতম প্রধান কারণ।
গত বছর দুবাইয়ে চাকরি পান মরিয়ম। সেই চাকরি তাকে সন্তুষ্ট হতে না পারলেও দুবাইয়ে গিয়েই তিনি পবিত্র দ্বীন ইসলাম গভীরভাবে জানার সুযোগ পান। ২০২৩ সালের মাঝামাঝি কয়েক সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে ইসলামিক সংস্কৃতির মাঝে নিজেকে খুঁজে পান।
এরপর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে গত আগস্টে জার্মানিতে গেলেও দুবাইয়ে কথা উনার মাথায় গেঁথে ছিল। ফলে আবারও সেখানে চাকরির জন্য আবেদন করেন এবং ভালো সুযোগও পেয়ে যান। ওই বছরের অক্টোবরে দুবাই ফিরে আসেন মরিয়ম। এ সময় প্রথমবার পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে শুরু করেন তিনি।
মরিয়ম বলেন, আমি সেই অনুভূতি প্রকাশ করতে পারব না। মাত্র ৫০ পৃষ্ঠা পড়ার পরই বুঝতে পারি আমি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করতে চাই। বর্তমানে তিনি পবিত্র দ্বীন ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার পাশাপাশি রমাদ্বান শরীফ মাসের নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)