দক্ষিণ লেবাননেও ব্যাপক বিমান হামলা বাড়িয়েছে সন্ত্রাসী ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বাড়িয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এ অঞ্চলে ব্যাপক উত্তেজনার আশঙ্কার মধ্যেই বিমান হামলা চালাচ্ছে দেশটি।
ইসরায়েলি যুদ্ধবিমান মাহমুদিয়েহ, কসর আল-আরশ শহর এবং জেজিন অঞ্চলের বিরকেত জব্বুরে বৃহস্পতিবার হামলা চালায় বলে জানায় লেবাননের জাতীয় বার্তা সংস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে তীব্র বোমা হামলা। গাজা যুদ্ধের শুরু থেকেই ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সীমান্ত সংঘাত চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী প্রায় ১০০ রকেট লঞ্চারের পাশাপাশি অন্যান্য অবকাঠামোতে আঘাত করেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেন, লেবানন ও সিরিয়ায় চলতি সপ্তাহে তাদের সদস্যদের ওপর পেজার ও ওয়াকিটকি হামলা সব সীমা ছাড়িয়েছে। তারা এর প্রতিশোধ নেবেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি নেতারা হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের সতর্কতা বাড়িয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।