মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান, উদ্ধার ২৮ কেজি বিস্ফোরক
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ রবি , ১৩৯২ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলতি মাসের শুরু থেকে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। রাজ্যটিতে লাগাতার লুটপাট, অশান্তির খবরও পাওয়া গেছে এসময়ে। আর এর মধ্যেই এবার উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এদিকে এই বিস্ফোরক উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনাকে বড় সাফল্য হিসাবেই দেখছে ভারতীয় সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে অশান্তির আবহে এবার রাজ্যটির পূর্ব ইম্ফল জেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক। অভিযানে সব মিলিয়ে মোট সাতটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক উদ্ধার হয়েছে।
মণিপুরের পূর্ব ইম্ফল জেলার বঙ্গজাং এবং ইথাম গ্রামের কাছে সেনাবাহিনী এসব বিস্ফোরক খুঁজে বের করে।
এদিকে এই বিস্ফোরক উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনাকে একটি বড় সাফল্য হিসাবেই দেখছে ভারতীয় সেনাবাহিনী। এই সাফল্যের ফলে অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলেও মনে করছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত তিন মাসে বিস্ফোরক উদ্ধারের দিক থেকে নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সাফল্য এটি। এর আগে গত ২০ জুলাই ৩৩ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছিল সেনাবাহিনী। সেটিও উদ্ধার করা হয়েছিল পূর্ব ইম্ফল জেলা থেকেই।
সাইচাংয়ের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছিল সেসব বিস্ফোরক। মূলত উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এক প্রকার হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেপ্টেম্বর মাসের শুরু থেকে নতুন করে অশান্তির আবহে বহু মানুষের মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)