দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন উইফা
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
চীন সাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় দক্ষিণ চীনের দিকে প্রবল বেগে অগ্রসর হচ্ছে। টাইফুন উইফা নামে ঘূর্ণিঝড়টি অতিশীঘ্রই গুয়াংডং ও হাইনান প্রদেশের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।
চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় উইফাকে গত ১৯ জুলাই দক্ষিণ চীন সাগরে ১৯.৯ক্ক উত্তর অক্ষাংশ এবং ১২০.২ক্ক পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়। এটা এখন ঘণ্টায় ১৫-২০ কিমি বেগে অগ্রসর হচ্ছে।
চীনের জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল ১০টায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে, যা চার-স্তরের ঘূর্ণিঝড় সতর্কতা ব্যবস্থার মধ্যে তৃতীয় সর্বোচ্চ তীব্র সতর্কতা।
আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, টাইফুন উইফা পশ্চিম-উত্তর-পশ্চিমে ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হবে ও দুয়েক দিনের মধ্যেই উপকূলে আঘাত হানবে।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এর বাতাসের গতি প্রতি সেকেন্ডে ৩৩ থেকে ৪২ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা টাইফুন বা তীব্র ঘূর্ণিঝড়ের প্রধান বৈশিষ্ট্য। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রস্তুতি হিসেবে হাইকোর মিলান আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার দুপুর নাগাদ তিনটি ফ্লাইট বাতিল করেছে।
সমুদ্র কর্তৃপক্ষ গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে হাইকোর তিনটি বন্দর থেকে ফেরি পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে আগামীকাল ২২ জুলাই পর্যন্ত কিছু ক্রস-স্ট্রেইট ট্রেন বাতিল করা হয়েছে।
...............................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)