পাকিস্তানের কাছে যেভাবে যুদ্ধবিমান হারিয়েছে ভারত, প্রতিরক্ষা শিল্পে যে প্রভাব পড়েছে
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৩ শামসী সন , ২০ জুলাই, ২০২৫ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ভারতের উত্তরাঞ্চলের একটি গ্রাম আকালিয়া কালান। কাছাকাছি একটি বিমানঘাঁটি থাকায় এই গ্রামের বাসিন্দাদের যুদ্ধবিমানের শব্দ শোনা কোনো নতুন ব্যাপার ছিলো না। কিন্তু ৭ মে ভোরের শব্দ ছিলো অনেক বেশি তীব্র এবং অপরিচিত। যুদ্ধবিমানের ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিলো। সেই শব্দ আরও কাছাকাছি আসতে থাকলে গ্রামবাসী ঘুম থেকে লাফিয়ে উঠে দাঁড়ান। বাইরে গিয়ে দেখতে পান, আগুনের একটি গোলা মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে কাছাকাছি একটি মাঠে পড়েছে।
ভেঙে পড়া বস্তুটি যে একটি যুদ্ধবিমান, তা সহজেই বোঝা যাচ্ছিলো। গ্রামবাসীরা জানান, এ ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর ২ পাইলট দুর্ঘটনার আগে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। পরে তাদের আহত অবস্থায় আশপাশের মাঠে পাওয়া যায়।
ভারত আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত না করলেও, মে মাসে পাকিস্তানের সঙ্গে ৪ দিনের যুদ্ধে তাদের বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোর খবর পাওয়া গেছে। পাকিস্তান তিনটি অত্যাধুনিক রাফালসহ ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও, ভারত সরকার তা অস্বীকার করেছে। তবে বিদেশি সামরিক বিশ্লেষকরা মনে করে, অন্তত একটি রাফালসহ ভারতের পাঁচটি বিমান ধ্বংস হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তারা সংখ্যা নিশ্চিত করতে না চাইলেও, কিছু বিমান হারানোর কথা স্বীকার করেছে। এমনকি তারা এখন ইঙ্গিত দিচ্ছে যে, এই ক্ষতির কারণ প্রযুক্তিগত দুর্বলতা নয়, বরং কৌশলগত ভুল ছিলো।
এই স্বীকারোক্তি তাৎপর্যপূর্ণ। কারণ, চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ইতিহাসে এই যুদ্ধ ছিলো প্রথম, যেখানে অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পশ্চিমা ও রুশ অস্ত্রের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে একই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে চীন-এ কারণে আমেরিকা ও তার মিত্র দেশগুলো বিশেষভাবে আগ্রহী।
প্রাথমিক প্রতিবেদনে পাকিস্তানের চীনা জে-১০ যুদ্ধবিমান এবং পিএল-১৫ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের শ্রেষ্ঠত্বকে নির্ধারক হিসেবে উল্লেখ করা হয়েছিলো। ভারত সম্ভবত সেগুলোকে কম করে দেখিয়েছে। এমনও হতে পারে যে, চীন পাকিস্তানকে আগাম সতর্কবার্তা এবং রিয়েল-টাইম লক্ষ্যবস্তুর তথ্য সরবরাহ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে।
বিদেশি বিশ্লেষকদের মধ্যে একটি তত্ত্ব হলো- প্রথম দিন ভারত রাফাল বিমানগুলোতে দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিটিওর ক্ষেপণাস্ত্র স্থাপন করেনি (সম্ভবত এই ভেবে যে, সেগুলো পাকিস্তানের যুদ্ধবিমানের নাগালের বাইরে থাকবে অথবা পাকিস্তানের প্রাথমিক প্রতিক্রিয়া ততটা তীব্র হবে না)।
আরেকটি তত্ত্ব হলো- ভারতের যুদ্ধবিমানগুলোতে পাকিস্তানের নতুন অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষার জন্য সঠিক ইলেকট্রনিক জ্যামিং সরঞ্জাম, আপ-টু-ডেট সফটওয়্যার বা প্রাসঙ্গিক ডেটা ছিলো না। তৃতীয় এবং আরও ব্যাপক আরেকটি তত্ত্ব হলো- পাকিস্তানের পক্ষে ভারতীয় পরিকল্পনা চিহ্নিত করা, তাদের নিজস্ব যুদ্ধবিমানের কাছে ডেটা পাঠানো এবং ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে গাইড করার পদ্ধতি সম্পর্কে ভারতের প্রয়োজনীয় ‘মিশন ডেটার’ অভাব ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












