সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
মসজিদের ইতিহাস ও নির্মাণকাল সম্পর্কে জানা যায়, তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই মসজিদ। অনেকেই বলে থাকেন, এটি আরব ব্যবসায়ীরা নির্মাণ করেছিলেন, আবার অনেকেই ধারণা করেন এটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার আগমনের পূর্বে নির্মিত মুসলিম স্থাপত্য। কিংবদন্তি অনুসারে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির তিন সফরসঙ্গী হযরত উছমান বোগদাদী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকার মাটি কাটার সময় এই মসজিদের কাঠামো আবিষ্কার করেন। এর আগে এটি জঙ্গল ও মাটির নিচে ঢাকা ছিলো। সেই সময় থেকেই এটি ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিতি পায়।
মসজিদের স্থাপত্যশৈলী ও গঠন:
মসজিদটি চতুর্ভুজ আকৃতির, যার দৈর্ঘ্য ও প্রস্থ সমান, প্রায় ৩২ ফুট। তবে মসজিদের গঠনশৈলী বেশ ব্যতিক্রমী-চতুর্ভুজ গঠনের উপরিভাগ ক্রমেই গোল হয়ে গিয়ে গম্বুজে মিশেছে। মসজিদের প্রধান প্রবেশদ্বারের সঙ্গে দুই পাশে আরও দুটি ছোট প্রবেশপথ রয়েছে। দেয়াল ও ছাদে প্রাচীন আমলের কারুকাজ রয়েছে। একসঙ্গে ৫০ থেকে ৬০ জন মুসল্লি ভেতরে নামাজ আদায় করতে পারেন, তবে জুমার দিনে আঙ্গিনাসহ প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি নামাজ পড়েন।
প্রায় হাজার বছরের পুরোনো এই মসজিদের গম্বুজ ও দেয়ালে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, মূল কাঠামো ঠিক রেখে মসজিদটির সংস্কার করা প্রয়োজন, যাতে ঐতিহ্য অক্ষুণœ থাকে। মসজিদের ভেতরে ইতোমধ্যে টাইলস, এসি, লাইটিং ও কার্পেট সংযোজন করা হয়েছে। তবে কেবল সংস্কারই যথেষ্ট নয়, মসজিদটির প্রতœতাত্ত্বিক মূল্যায়ন করে সরকারি উদ্যোগে সংরক্ষণ করা দরকার।
বাংলাদেশের অন্যতম পুরোনো মসজিদ হিসেবে ‘গায়েবি মসজিদ’ কেবল দ্বীনি ইবাদতখানাই নয়, বরং এটি ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর ধরে রাখতে হলে এখনই প্রয়োজন যথাযথ উদ্যোগ। প্রতœতাত্ত্বিক সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই মসজিদটি নতুন প্রজন্মের জন্য ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












