অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
নদী-সাগর বেষ্টিত দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনা। ঐতিহ্যবাহী এ জনপদে রয়েছে প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো বিবিচিনি শাহী মসজিদ। মসজিদটির স্থাপত্য রীতিতে রয়েছে মোঘল ভাবধারার ছাপ। বরগুনার বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। দিগন্তজুড়ে সবুজের বর্ণিল আতিথেয়তায় উদ্ভাসিত ভিন্ন এক ভৌগোলিক বৈশিষ্ট্যে উঁচু টিলার ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদটি। বর্ণিত আছে, এই মসজিদ ঘিরেই উপকূলীয় বাংলায় শুরু হয় ইসলামের প্রচার। কয়েকশ বছরের পুরনো এই স্থাপনা আকারে বড় না হলেও শৈলীতে বেশ রাজসিক। এই মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা।
স্থানীয়রা জানান, বছরজুড়ে ঐতিহাসিক বিবিচিনি মসজিদটি দেখতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। প্রায় ৩৫০ বছরের পুরনো এই মসজিদের স্থাপত্যশৈলী রাজসিক হওয়ায় তা দেখে মুগ্ধ হন সবাই। মসজিদটি প্রায় ৪০ ফুট সুউচ্চ টিলার ওপর অবস্থিত। বর্গাকার এ স্থাপনার দৈর্ঘ্য ও প্রস্থ ৪০ ফুট করে। দেয়ালগুলো ছয় ফুট চওড়া। উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে খিলানাকৃতির প্রবেশপথ। ইটগুলো ধূসর বর্ণের। দর্শনার্থী ও নামাজিদের ওঠানামার জন্য এর দক্ষিণ ও পূর্ব পাশে রয়েছে সিঁড়ি।
ইতিহাস ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ষোড়শ শতকের মাঝামাঝি শাসক শাহজাহানের আমলে শাহ নেয়ামতুল্লাহ নামের এক সুফি পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লি আসেন। ওই সময় শাহজাহানের দ্বিতীয় ছেলে বাংলার সুবাদার শাহ সুজা তার মুরীদ হন। ১৬৫৯ খ্রিস্টাব্দের শেষের দিকে ইসলাম প্রচারের জন্য শাহ নেয়ামতুল্লাহ মুরীদ-মু’তাকিদসহ বজরায় চড়ে গঙ্গা অতিক্রম করে বিষখালী নদীতে নোঙর করেন। তখন শাহ সুজার অনুরোধে গ্রামে এক গম্বুজবিশিষ্ট একটি মসজিদ তৈরি করা হয়। পরে নেয়ামতুল্লাহর কন্যা চিনিবিবি ও ইছাবিবির নাম মিলিয়ে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি। মসজিদটির নামও সেখান থেকে নেওয়া।
আরও জানা যায়, ওই সময় বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। ফলে সুপেয় পানির ছিলো বড় অভাব। এতে এলাকার মানুষের কষ্ট হতো। শাহ নেয়ামতুল্লাহ এটি অনুভব করেন এবং তার তসবিহটি বিষখালী নদীতে ধুয়ে দেন। এতে এখানকার পানি সুপেয় হয়ে যায়। আজও সেই পানি তেমনই রয়েছে। তাছাড়াও সে সময় সুন্দরবন সংলগ্ন বিষখালীতে ভয়ংকর কুমিরের আনাগোনা ছিলো। কিন্তু শাহ নেয়ামতুল্লাহ আসার পর থেকে বিবিচিনির ধারেকাছেও কোনো কুমির আসতো না। এসব নানা ঘটনা এখনও স্থানীয়দের মুখে মুখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












