তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
তীব্র ‘আর্থিক চাপের’ মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্ত করতে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পাশাপাশি সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে অন্তত ৩৬ জন চাকরি হারাতে পারে।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে গত বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়, এরইমধ্যে ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিবিসি। এর উদ্দেশ্য সর্বোচ্চ সংখ্যক কর্মী যাতে এই প্রক্রিয়ায় চাকরি ছাড়তে পারে। এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি।
তীব্র ‘আর্থিক চাপের’ মুখে এরইমধ্যে বিবিসি বেশ কিছু সংবাদ প্রচারের মাধ্যম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাটের প্রস্তাব তৈরি করেছে।
এরইমধ্যে সে কর্মচারীদের সতর্ক করেছে, চলতি অর্থ বছরের মধ্যেই কেবল কনটেন্ট বিভাগ থেকেই প্রায় শতাধিক কর্মী বাদ পড়তে পারে। আগামী দুই বছরে ৫০ কোটি পাউন্ডের পরিচালন ব্যয় বা ‘এফিসিয়েন্সি সেভিংস’ অর্জনের লক্ষ্যে পুরো প্রতিষ্ঠান জুড়ে প্রায় ২ হাজার পদ বিলুপ্তির যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এটি তারই অংশ।
গত প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসিতে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই প্রচেষ্টা। সামগ্রিক এই ছাঁটাইয়ের মধ্যে ৫৫০টি পদ কমবে বিবিসি নিউজসহ সম্প্রচারমাধ্যম ও রেডিও কার্যক্রম থেকে। বিবিসির ডিজির প্রত্যাশা অনুযায়ী, সামগ্রিক এ ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ১৬ কোটি পাউন্ড সাশ্রয় হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)