সবজিতে নির্ধারিত মাত্রার ১০% ও ফলে ৪% বেশি কীটনাশক ব্যবহার হচ্ছে
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
কীটনাশক নিষিদ্ধে সরকারের নিস্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
(১)
দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ ও ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। খেজুরে নির্ধারিত মাত্রার চেয়ে ৫ শতাংশ ও শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়ার তথ্যও উঠে এসেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে সার্ক অ্যাগ্রিকালচার কনফারেন্স রুমে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান হয়।
খবর জানাচ্ছে, কৃষিকাজে আগাছানাশক হিসেবে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত রাসায়নিক ‘প্যারাকোয়াট’ বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেননা এই আগাছানাশক পানে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।
শুধু আত্মহত্যার কারণে নয়, যে কৃষকেরা প্যারাকায়াট ব্যবহার করছেন, তাঁরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। চিকিৎসকেরা বলছেন, স্নায়ুতন্ত্রের পারকিনসনস ডিজিজ ও বিভিন্ন ধরনের ক্যানসারের সঙ্গে এই বিষাক্ত রাসায়নিকটি ব্যবহারের যোগসূত্র আছে।
এই গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে এমন ২৫টি ঝুঁকিপূর্ণ কীটনাশক নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ১৭টির উপস্থিতি ও ব্যবহারের কথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।
এই গবেষণা অনুসারে, এগুলোর মধ্যে ছয়টি কীটনাশক, পাঁচটি ছত্রাকনাশক, চারটি আগাছানাশক এবং দুটি ইঁদুরনাশক রয়েছে।
(২)
জীবনধারণ কিংবা স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপণের বিকল্প নেই। কিন্তু খাদপণ্যের বদলে আমরা বিষ খাচ্ছি, এরও সাক্ষ্য মেলে ফিরে ফিরে। নিয়মনীতির তোয়াক্কা না করা কিংবা অতি মুনাফার লোভে প্রাণঘাতী কর্মকা-ে অনেকেই যুক্ত। কীট বা বালাইনাশকের আবির্ভাবের ইতিহাস খুব দীর্ঘ নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, উনিশ শতকের ষাটের দশকে আমেরিকার মিসিসিপিতে আলুক্ষেতে এক ধরনের ভয়াবহ কীট আক্রান্ত হলে প্রথম কীটনাশকের সাধারণ ব্যবহার শুরু হয়। বিংশ শতাব্দীতে কৃষি খাতে কীটনাশক ব্যবহারের বিস্তৃতি ঘটে।
দেশে গত এক দশকে সবজিসহ কৃষিপণ্যের উৎপাদন বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। কিন্তু উদ্বেগের বিষয় হলোÑ সেই সঙ্গে বেড়েছে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারও।
বাংলাদেশ ফসল সুরক্ষা সমিতির ২০২২ সালের তথ্যমতে, বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে যার মধ্যে ১৬০টি ফর্মুলায় ২ হাজার ৫০২টি ব্র্যান্ড, ছত্রাকনাশকের ১০৩টি ফর্মুলায় ১ হাজার ৫০টি ব্র্যান্ড এবং ৬৮টি ফর্মুলায় ৩৫টি ব্র্যান্ড। এর বাইরে রয়েছে স্বল্পসংখ্যক অ্যাকারিসাইড, শস্য সংরক্ষণের কীটনাশক এবং ইঁদুরনাশকের ফর্মুলেশন ও ব্র্যান্ড। এসব কীটনাশক নিত্যব্যবহার করা হচ্ছে দেশব্যাপী।
(৩)
কৃষিজাত পণ্য ও শুঁটকি মাছকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক প্রয়োগ করা হয় হরহামেশা। এ কারণে নিয়মিত যারা শুঁটকি মাছ খেয়ে থাকেন, তাদের শরীরে স্বাভাবিকভাবেই কীটনাশক সঞ্চিত হয় এবং পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। কিন্তু ভয়ংকর কথা হলো মায়ের দুধেও কীটনাশক ডিডিটির উপস্থিতি পাওয়া গেছে, যার পরিমাণ শুঁটকি মাছ গ্রহণকারীদের মধ্যে বেশি। পর্যায়ক্রমে এ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান শিশুর শরীরে ঢুকছে। তার মানে হলো এসব স্বাস্থ্যঝুঁকি প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াতে হচ্ছে। আমরা হিরোশিমা-নাগাসাকির কথা বলি। সে সময়ের তেজস্ক্রিয়তার কারণে এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। অর্গানোক্লোরিন পেস্টিসাইডের কারণেও যে ক্ষতি হয়ে গেছে, তার ভয়াবহতা ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে।
বাংলাদেশের বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ফসল উৎপাদন আবশ্যক এ কথা সত্যি, তেমনি জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিরাপদ আবাদও জরুরি। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং পোকামাকড় মোকাবেলায় কীটনাশক অপরিহার্য। তবে এর অত্যধিক ব্যবহার এবং অপব্যবহারের কারণে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশগত অবক্ষয় এবং আর্থসামাজিক চ্যালেঞ্জের দিকটিতেও বিশেষভাবে গুরুত্ব দেয়া উচিত।
(৪)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












