‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বিশালাকার একটি হাঁড়িতে একবারে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালন বেকড বিনস। পরিমাণের হিসাবে যা প্রায় ১৫ হাজার ক্যানের সমান। আর এই রান্নার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন নাম লিখিয়েছে কেলকিট।
গত ২২ আগস্ট এ রেকর্ড গড়ার আয়োজন করা হয়। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গুমুশানে গভর্নরশিপ ও কেলকিট পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল হাঁড়িতে রান্না করা হয় স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের ফাসুলিয়েসি’। শিমের বীজ দিয়ে তৈরি এই খাবারটি অঞ্চলটির ঐতিহ্যবাহী একটি পদ।
তবে নতুন রেকর্ড গড়া সহজ ছিল না। এর আগে উত্তর মেসিডোনিয়ার বাসিন্দারা সারসিয়েভো গ্রামের মানুষের জন্য প্রায় ১ হাজার ৪৭৯ গ্যালন বেকড বিনস রান্না করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিলো। এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লো তুরস্কের কেলকিট।
স্থানীয়ভাবে উৎপাদিত বিশেষ ধরনের এই বিন কিছুটা বাঁকানো আকৃতির এবং এতে হালকা বেগুনি দাগ রয়েছে। কেলকিট সমভূমিতে চাষ করা হয় এই শিম। স্থানীয় কৃষিপণ্যের প্রচার, এর অর্থনৈতিক মূল্য বাড়ানো এবং কৃষকদের সম্মান জানাতেই বিশাল এই আয়োজন করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












