ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চীন যদি ইরানকে কোনও ধরনের সহায়তা দিয়ে থাকে, তবে বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ। খবর আনাদোলুর।
পারডিউ বলেন, ‘সপ্তাহখানেক আগেই আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছিলাম, তারা ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনও মাধ্যমেই সাহায্য করুক না কেন, তা তথ্যগত, যন্ত্রাংশ বা সামরিক সরঞ্জাম যা-ই হোক, সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালও বিষয়টি আবারও অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছেন।’
রাষ্ট্রদূত আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ রাখতে তেহরানকে সাহায্য করছে চীন, এমন কোনও সরাসরি প্রমাণ ওয়াশিংটনের কাছে নেই। তবে ইরানের প্রতি বেইজিংয়ের সম্ভাব্য পরোক্ষ সমর্থন নিয়ে মার্কিন প্রশাসন এখনও উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘কিছু পরোক্ষ সমর্থন দেয়া হয়েছে, তবে কোনও সরাসরি প্রমাণ নেই।’ একই সঙ্গে তিনি যোগ করেন, বেইজিংয়ের কাছে বিষয়টি তাদের উদ্বেগের কথা স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে ওয়াশিংটন।
উল্লেখ্য, ইরানি তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ চীন। মূলত অর্থনৈতিক সম্পর্ক এবং ছাড়কৃত মূল্যে জ্বালানি আমদানির ওপর ভিত্তি করে দেশ দুটি একটি ‘কৌশলগত অংশীদারত্ব’ বজায় রেখে চলেছে। গত বছর তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)