যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মাস কয়েক আগে ইরান-যুক্তরাষ্ট্র যখন অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করে, তখন চীন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরে। দেশটি জানায়, শান্তি এগিয়ে নিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ডজন ফোনকল করেছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও লড়াই বন্ধের জন্য পরামর্শ দিতে হস্তক্ষেপ করেছে।
সেদিনই চীন থেকে একটি বিমান তেহরানে অবতরণ করে। বিমানটিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি চালান ছিলো। এর মধ্যে এমন ইলেকট্রনিক যন্ত্রাংশ ছিলো, যেগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থার অংশ তৈরিতে ব্যবহার করা যায়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের শুল্কসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানতে পেরেছে।
চলতি বছরের জুনের শেষ পর্যন্ত চীন থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়া প্রায় ১ হাজার ৩০০টি চালানের মধ্যে এটি ছিলো একটি। এসব চালানে এমন ‘ডুয়াল-ইউজ’ বা দ্বৈত-ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ছিলো, যেগুলো বেসামরিক ও সামরিক উভয় কাজেই ব্যবহার করা যায়। ইলেকট্রনিক যন্ত্রাংশের ওই চালান পৌঁছানোর দুই দিন পর আরও এক ডজনের বেশি চালান আসে। এসব চালানে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের এমন যন্ত্রাংশ ছিলো, যেগুলো ড্রোন তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
বর্তমানে সন্ত্রাসী ড্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফর করছে চীনা প্রেসিডেন্ট। এই বৈঠকে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা এবং তাইওয়ান সম্পর্কসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু বৈঠকের ঘরে সবচেয়ে বড় অনুচ্চারিত বিষয় হয়ে থাকবে ইরানের প্রতি চীনের অব্যাহত সমর্থন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চীন এখন ইরানের তেলের একমাত্র বড় ক্রেতা হয়ে উঠেছে। এর ফলে চলতি বছর তেহরানকে বিলিয়ন বিলিয়ন ডলার সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকুত্তারা এবং এই অর্থপ্রবাহ সম্পর্কে অবগত ব্যক্তিরা বলছে, চীনা ফ্রন্ট কোম্পানিগুলো এসব অর্থ পাচারে সহায়তা করে। আর চীনা ব্যাংকগুলো দেশটির আর্থিক ব্যবস্থার মাধ্যমে, চীনের মুদ্রা ব্যবহার করে, লেনদেন পরিচালনা করে, যাতে মার্কিন নজরদারি এড়ানো যায়।
যুদ্ধক্ষেত্রেও চীনের ভূমিকা রয়েছে। জার্নালের দেখা একটি নথি এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, চীনা কোম্পানিগুলো ইরানি হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান সরবরাহ করতেও সহায়তা করেছে।
এসব কর্মকা- ইরানের প্রতি চীনের এমন এক মাত্রার সমর্থনের চিত্র তুলে ধরে, যার কথা এর আগে প্রকাশ্যে জানানো হয়নি এবং ড্রাম্প প্রশাসনও স্বীকার করেনি। তবে ইরানের প্রতি চীনের সমর্থন নিয়ে বেইজিংয়ের সঙ্গে আরও কঠোরভাবে সংঘাতে জড়াতে হোয়াইট হাউস অনিচ্ছুক বলেই প্রমাণিত হয়েছে। গত বছর শুল্কযুদ্ধের সময় চীন যে মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার বিভিন্ন উপায় রাখে, তার মধ্যে আমেরিকার বিরল মৃত্তিকা উপাদানে প্রবেশাধিকার সীমিত করার বিষয়টিও ছিলো। এরপর সন্ত্রাসী ড্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করাকে অগ্রাধিকার দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












