ইরান যুদ্ধে গিয়ে হতাশা:
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ব্যাপক হম্বিতম্বি দেখানো মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ যেমন কাঠামোগত ব্যাপক হামলার শিকার হয়ে পর্যূদস্ত হয়েছে। একইভাবে -এর স্ট্রাইক গ্রুপে কর্মরত অন্তত ৮ জন মার্কিন নাবিক আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে- ইরান ও মিত্রদের উপর্যূপরী আক্রমণ, দীর্ঘমেয়াদে মোতায়েন, যুদ্ধের প্রবল মানসিক চাপ ও হতাশা এবং জাহাজগুলোতে নিম্নমানের জীবনযাত্রার কারণে নাবিকদের মানসিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌ সচিব হাং কাও মার্কিন কংগ্রেসের সিনেটর র্কাস্টেন গিলিব্র্যান্ডের এক চিঠির জবাবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। চিঠিতে জানানো হয়, গত নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ৬ হাজার থেকে ৭ হাজার সদস্যের আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের বিভিন্ন জাহাজে এসব আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্যের মৃত্যুর তথ্য তারা প্রকাশ করেনি।
মার্কিন প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তা সিএনএনকে জানায়, একটি রণতরী স্ট্রাইক গ্রুপে এক বছরে ৮ জন নাবিকের আত্মহত্যার চেষ্টা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। যেখানে সাধারণ মোতায়েনে বছরে সর্বোচ্চ এক বা দুজন এমন পদক্ষেপ নেয়, সেখানে যুদ্ধের অতিরিক্ত চাপ, বন্দর বিরতি না থাকা এবং সার্বক্ষণিক সতর্কাবস্থার কারণে নাবিকদের মানসিকভাবে ভেঙে পড়ার মাত্রা বহুগুণ বেড়েছে। এছাড়া, জাহাজটি থেকে সাগরে ঝাঁপ দেওয়ার একাধিক ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাহাজে থাকা একাধিক নাবিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, দীর্ঘ সময় কোনো বন্দরে বিরতি না পাওয়ায় তারা তীব্র হতাশায় ভুগছিলো। এর ওপর বিশুদ্ধ পানীয়র অভাব ও টয়লেটে বারবার যান্ত্রিক ত্রুটি (পাবলিক টয়লেটের থেকেও খারাপ) এবং খাবারের মান অতি নিম্নমানের হওয়ায় তাদের দৈনন্দিন জীবনকে বিষিয়ে তোলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)