তীব্র তাপপ্রবাহে ৮ আরব দেশ, বাড়ছে অগ্নিঝুঁকি
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের আটটি আরব দেশ ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে। এতে তাপমাত্রা ও আর্দ্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি বনাঞ্চল ও কৃষিজমিতে অগ্নিকা-ের ঝুঁকি তৈরি হয়েছে। গত সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মিশর, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, বাহরাইন, কাতার ও কুয়েতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে , দেশটি বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত গরম আবহাওয়া অনুভব করছে, দক্ষিণে বাতাস সক্রিয় রয়েছে, যা মধ্য ও দক্ষিণ সিনাই এবং লোহিত সাগর প্রদেশের কিছু অংশে বালি এবং ধুলো উড়িয়ে দিতে পারে। মিশরের কায়রোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে, হিট ইনডেক্স পৌঁছাবে ৪৩ ডিগ্রিতে। মিশরের উচ্চ প্রদেশগুলিতে ছায়ায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি হতে পারে, যেখানে তাপ সূচক ৪৭ডিগ্রি হতে পারে।
ইরাকে পরিস্থিতি আরও ভয়াবহ। বাগদাদ, কারবালা ও নাজাফসহ কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ৫১ ডিগ্রিও হতে পারে। এর সঙ্গে বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।
জর্ডানে ধুলোয়াচ্ছন্ন গরম বাতাস বইছে, সিরিয়ায় আগামী দুই দিন তীব্র গরম বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয়দের কৃষিকাজ সীমিত রাখা এবং আগুনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
লেবাননে জুমুয়াবার পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। পর্বতীয় ও ভেতরাঞ্চলে তাপমাত্রা ঋতুর গড়ের চেয়ে প্রায় ১০ ডিগ্রি বেশি হতে পারে। উপকূলীয় এলাকায় অতিরিক্ত আর্দ্রতা গরমের অনুভূতি আরো বাড়িয়ে তুলবে।
অন্যদিকে বাহরাইন, কাতার ও কুয়েতে গরম ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করলেও তাপমাত্রা বেশি থাকবে বলে পূর্বাভাস রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)