এবার সিন্ধু ইস্যুতে ভারতকে যুদ্ধের হুমকি বিলাওয়ালের
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত যদি সিন্ধু নদীর পানি চুক্তি অব্যাহতভাবে বন্ধ করে রাখে, তাহলে যুদ্ধে যাওয়া ছাড়া পাকিস্তানের সামনে কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত সোমবার সিন্ধু সরকারের সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলাওয়াল। তিনি বলেন, মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের কর্মকা- পাকিস্তানের মারাত্মক ক্ষতি করছে। এখন প্রয়োজন আমাদেরকে মোদি এবং তাদের এসব আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে একত্রিত হওয়া।
এক পর্যায়ে তিনি বলেন, যদি সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অব্যাহতভাবে চালিয়ে যায় ভারত, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ বিবেচনা ছাড়া কোনো বিকল্প থাকবে না।
তিনি আরও বলেন, ৬টি নদীকে ফেরত আনার জন্য আপনারা পাকিস্তানিরা যথেষ্ট শক্তিশালী। যদি ভারত এই উপায় চালিয়ে যেতেই থাকে তাহলে আমাদেরকে সব বিকল্প বিবেচনা ছাড়া দেশের স্বার্থ রক্ষায় আর কোনো উপায় থাকবে না। এর মধ্যে আছে সম্ভাব্য যুদ্ধ।
বিলাওয়াল বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি। অপারেশন সিঁদুরের মতো একটি হামলার কথা ভাবুন, তখন পাকিস্তানের সব প্রদেশের মানুষ লড়াই করার জন্য প্রস্তুত হলে, তাতে আপনারাই জয়ী হবেন। আমরা আসলে মাথা নত করি না।
এদিকে, অনলাইন এনডিটিভি বলছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে আসছে পাকিস্তান।
এর আগের দিন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের সতর্কতা দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধে যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে ইসলামাবাদ বিশ্বের অর্ধেকটা নিয়ে ডুববে। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের বাকি অর্ধেক নিয়ে ডুববো। সিন্ধু নদীতে কোনো অবকাঠামো নির্মাণ করে ভারত যদি পানি প্রবাহকে বাধাগ্রস্ত করে তাহলে তা ধ্বংস করে দেয়ার হুমকি দেন জেনারেল মুনির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)