তীব্র গরমের মধ্যে পানির সংকট, ভোগান্তি নগরবাসীর
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
কিছু দিন ধরে দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এই অসহনীয় গরমে জনজীবন ওষ্ঠাগত।
এর মধ্যে রাজধানীর কিছু এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। এ নিয়ে ভুগতে হচ্ছে সেসব এলাকার বাসিন্দাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর রামপুরা, মগবাজার, বাড্ডা, জুরাইন, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে পানির সংকট এবং কিছু এলাকায় অপরিষ্কার পানির পাওয়ার অভিযোগ মিলেছে।
এসব এলাকার বাসিন্দারা বলছেন, গরমে স্বস্তির জন্য যখন গোসল করা, বারবার হাত-মুখ ধোয়ার প্রয়োজন পড়ছে, তখন পানির এমন সংকটে ভুগতে হচ্ছে। বিশেষ করে শিশুদের অস্বস্তি বেশি। রান্নাবান্নায়ও সমস্যায় পড়তে হচ্ছে।
মগবাজারের ওয়্যারলেস এলাকার বাসিন্দা বলেন, গত তিন-চার দিন ধরে পানির সমস্যা করছে। ঠিকমতো পানি আসছে না। মোটর ছাড়লে দেখা যায় পানি নেই। দিনের বেলায় এই সমস্যা বেশি হয়। তবে রাতে পানি আসে। তখন পানি ট্যাংকে তুলে রাখতে হয়। এই গরমে দিনের বেলায় পানি না থাকার কারণে রান্না-বান্নাসহ অন্যান্য কাজ করতে সমস্যা হয়।
ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের। শীতকালে রাজধানীতে দৈনিক পানির চাহিদা থাকে ২১০ কোটি লিটার থেকে ২৪০ কোটি লিটার। গরমে যা বেড়ে হয় ২৬০ কোটি লিটার। ওয়াসার উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৯০ কোটি লিটার।
ঢাকা ওয়াসার এক কর্মকর্তা বলেন, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানির উৎপাদন কিছু কিছু জায়গায় কম হচ্ছে। সেখানে পানির সংকট দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)