তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই -পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তালেবানকে উৎখাত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
গত বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের শক্তি সম্পর্কে হয়তো তালেবানের সঠিক ধারণা নেই। তারা যদি যুদ্ধ করার ইচ্ছে করে, তাহলে মানুষ তাদের এই দুঃসাহস দেখে হাসবে। কারণ, তালেবানকে উৎখাত করার জন্য পাকিস্তানের খুব বেশি শক্তির প্রয়োজন হবে না।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপ ব্যর্থ হওয়ার পর পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যদি ইসলামাবাদের হিম্মতের পরীক্ষা নিতে চায়, তাহলে তাদের শেষ পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে।
তালেবানকে উদ্দেশ্য করে এক এক্সবার্তায় খাজা আসিফ বলেন, আমরা আপনাদের অনেক অকৃতজ্ঞতা সহ্য করেছি। আর সহ্য করতে পারবো না।
তিনি আরো বলেন, পাকিস্তানের ভেতর আর যদি কোনো আত্মঘাতি কিংবা উগ্রবাদী হামলা হয়, তাহলে এর জন্য তালেবানকে চড়া মূল্য পরিশোধ করতে হবে।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, মিত্র দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা সংলাপে অংশগ্রহণ করেছি। কিন্তু আফগানিস্তানের কিছু নেতৃবৃন্দের গুরুতর বক্তব্য তালেবানের দ্বিচারিতাকে প্রকাশ করে।
এক্সবার্তায় তিনি আরো বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে তালেবানকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য এবং তাদেরকে আবারো গুহায় ফেরত পাঠাতে পাকিস্তানের খুব বেশি শক্তি খরচ করতে হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)