হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি -জরিপ
আল ইহসান ডেস্ক:
একটি নতুন জনমত জরিপে দেখা গেছে, ফিলিস্তিনিদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী। এমনকি এর ফলস্বরূপ ইসরায়েলি হামলা ফিরে আসার আশঙ্কা থাকলেও তারা এই নিরস্ত্রীকরণের বিপক্ষে।
একই সঙ্গে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে পারবে কিনা, সে বিষয়েও ফিলিস্তিনিদের মধ্যে গভীর সন্দেহ রয়েছে।
ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ কর্তৃক ২২-২৫ অক্টোবর সময়ের মধ্যে পরিচালিত এবং গত মঙ্গলবার প্রকাশিত একটি জরিপ অনুসারে, অধিকৃত পশ্চিম তীর এবং গাজাজুড়ে জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধিতা করেছেন।
পশ্চিম তীর:
অধিকৃত পশ্চিম তীরে এই বিরোধিতা সবচেয়ে তীব্র। সেখানকার প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা চান, হামাসের সশস্ত্র শাখা তাদের অস্ত্র ধরে রাখুক।
গাজায় যেখানে জাতিসংঘ বিশ্বনেতা এবং মানবাধিকার বিশেষজ্ঞরা বিগত দুই বছরের ইসরায়েলি আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছেন, সেখানেও ফিলিস্তিনিদের একটি ক্ষুদ্রতর সংখ্যাগরিষ্ঠ অংশ হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছে।
এই জনমত জরিপে মোট ১,২০০ জন অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে পশ্চিম তীরে ৭৬০ জন এবং গাজায় ৪৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপের ত্রুটির হার হলো ৩.৫ শতাংশ।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।