সুদানে আরএসএফের হাতে তিন দিনে নিহত ১৫০০ মানুষ
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-এল-ফাশার শহর দখলের সময় আধাসামরিক বাহিনী আরএসএফের হাতে দেড় হাজার মানুষ নিহত হয়েছে। গত বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক।
সংস্থাটি জানিয়েছে, দেশটির নিয়ন্ত্রণের জন্য সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করা আরএসএফ গত তিন দিনে কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে। বেসামরিক নাগরিকরা সে সময় অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টা করছিলো। দেশটির গৃহযুদ্ধের উপর নজরদারিকারী সংস্থাটি একে ‘একটি সত্যিকারের গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘আজ বিশ্ব যে গণহত্যা প্রত্যক্ষ করছে তা দেড় বছরেরও বেশি সময় আগে আল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই একটি ধারাবাহিকতা। যখন বোমা হামলা, অনাহার ও বিচারবহির্ভূত মৃত্যুদ-ের মাধ্যমে ১৪ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলো। হত্যা ও নির্মূলের একটি ইচ্ছাকৃত ও পদ্ধতিগত অভিযানের অংশ হিসেবে আক্রমণগুলো চালানো হচ্ছে।‘
ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) থেকে কৌশলগত এই এলাকায় গণহত্যার নতুন প্রমাণ উঠে আসার পর এই বিবৃতিটি এসেছে।
এইচআরএলের প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ প্রবেশের পর আল-ফাশারের স্যাটেলাইট ছবিতে মানবদেহের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বস্তুর স্তুপ এবং বিশাল অংশজুড়ে মাটিতে লালচে রং দেখা গেছে।
আরএসএফ ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ১৭ মাস ধরে অবরোধের পর রোববার দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি আল-ফাশার দখল করে নেয় আরএসএফ।
সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)