পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে তুরস্ক। দেশটির বস্ত্র, কার্পেট, আসবাব ও গৃহসজ্জা শিল্পে বাংলাদেশি পাটের সুতা এবং বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। তৈরি পোশাকের পর তুরস্কে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠেছে পাট ও পাটজাত সামগ্রী। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের ১২৯ ধরনের পাটপণ্যের প্রদর্শনী এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা গেলে তুরস্কের বাজারে পাটপণ্যের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ থেকে তুরস্কে ৭১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ২৯২ দশমিক ১৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৫৯ দশমিক ৯২ মিলিয়ন ডলার। অর্থাৎ চার মাসে তুরস্কে বাংলাদেশের মোট রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৬৯ শতাংশ। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে তুরস্কে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৬১ দশমিক ৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ আয় ছিল ১৪৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশনস (ডব্লিউআইটিএস) ও জাতিসংঘের কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তুরস্ক ১১ কোটি ৭৩৪ লাখ ডলারের পাটের একক সুতা আমদানি করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা হয় প্রায় ১১ কোটি ৭২ লাখ ডলারের পণ্য। একই বছর পাটের বস্তা ও ব্যাগ আমদানিতেও শীর্ষ সরবরাহকারীদের মধ্যে ছিল বাংলাদেশ। তুরস্কের মোট ৫ লাখ ১৮ হাজার ডলারের আমদানির মধ্যে বাংলাদেশ সরবরাহ করে ৪ লাখ ৬ হাজার ডলারের বেশি। ২০২৫ সালেও এ বাজারে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশীদারিত্ব ছিল।
এফবিসিসিআইর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পাট দিয়ে এখন আধুনিক ফ্যাশনপণ্যসহ নানা ধরনের সামগ্রী তৈরি হচ্ছে। তুরস্কের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা গেলে এ বাজারে বাংলাদেশের রপ্তানি কয়েকগুণ বাড়ানো সম্ভব।
আরও পড়ুন
সব ›
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
‘ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন’ বক্তব্য নিয়ে আদালতে যা জানালেন ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'- আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে …
বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর)…
‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ৭ ডিসেম্বর, ভিভিআইপি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আ…
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স…
হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা -রিজভী
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত…
হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত -শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন…
চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।