ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা বসে নেই। ক্ষমতার মোহে এখনও দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রেস ক্লাবের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি।
গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনও তা-ই করছেন।
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।
আরও পড়ুন
সব ›
পাটপণ্যের চাহিদা বাড়ছে তুরস্কে
বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
‘ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন’ বক্তব্য নিয়ে আদালতে যা জানালেন ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'- আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে …
বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর)…
‘বস্তিবাসী ও উপকূলবাসীর জন্য ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন ৭ ডিসেম্বর, ভিভিআইপি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আ…
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন স…
হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই
হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত -শামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন…
চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার -ডিসিসিআই
রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার পরীক্ষামূলক সরবরাহ শুরু
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।