তথ্য গোপন করে মুসলিম নারীকে বিয়ে করে অর্ধযুগ সংসার, অতঃপর...
বগুড়া সংবাদদাতা:
বগুড়ার আদমদীঘিতে রাম চন্দ্র নামের এক উগ্র হিন্দুত্ববাদী গ্রাম পুলিশের বিরুদ্ধে পরিচয় লুকিয়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক মুসলিম নারীকে বিয়ে করে ৭ বছর সংসার করার ঘটনা ফাঁস হয়েছে।
জানা গেছে, হিন্দু রামের কাছ থেকে ওই নারীর ভাই ধারের ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে নানা রকম তালবাহানা এবং টাকা দিতে অস্বীকার করে। ফলে অসহায় হয়ে পড়েছে ওই নারী ও তার পরিবার। এ নিয়ে গত ৩ জুন ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ নভেম্বর উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ঋষিপাড়ার গ্রাম পুলিশ রাম চন্দ্র নিজেকে বাবু পরিচয় দিয়ে একই ইউনিয়নের বামনীগ্রামের মৃত ছামাদুল সাখিদারের মেয়েকে নওগাঁ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকে সে ওই নারীর বাড়িতেই থাকা শুরু করে এবং মুসলমানদের মত করে সকল সামাজিক রীতি-নীতি পালন করে।
এমনকি সে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করতো। কিন্তু ২০২০ সালের জুন মাসের দিকে ওই নারী তার প্রকৃত পরিচয় জানতে পারে। সে হিন্দু স এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর তার সঙ্গে সংসার করতে না চাইলে ২০২০ সালের ২ সেপ্টেম্বর সে এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে আবারও বিবাহ রেজিস্ট্রি করে।
জানতে চাইলে সান্তাহার ইউপির গ্রাম পুলিশ রাম জানায়, ২০২০ সালে এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে ওই মেয়েকে বিয়ে করেছিলাম। তার আচার ব্যবহার ও চলাফেরা খারাপের কারণে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবারও হিন্দু ধর্মে ফিরে আসি। তিন লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে রেজিস্ট্রির ঘটনা ভুয়া। ওই বিয়ের কোনো সাক্ষী নেই।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।