ভারতীয় ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে রিট
নিজস্ব প্রতিবেদক:
হিন্দুত্ববাদী ভারতের চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান।
রিটে বলা হয়, ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।
এতে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে ‘চট্টগ্রামকে আলাদা’ করার চেষ্টাও করছে ভারতীয় চ্যানেলটি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।