ঢামেকের শিক্ষার্থী পরিচয়ে টাকা নেয়ায় নারী দালাল আটক
ঢামেক সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থী পরিচয় দিয়ে অপারেশন করিয়ে দেয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাপিয়া আক্তার স্বর্ণা (২৫) নামে এক নারী দালালকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ওই নারী দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনা স্বীকার করে ইউনিফর্ম পরিহিত স্বর্ণা বলেন, আমি চিকিৎসা করিয়ে দেয়ার জন্য টাকা নিয়েছি। ইউনিফর্ম পরা ও মেডিকেল শিক্ষার্থীর পরিচয় দেয়ার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে আটক করে ভুক্তভোগীসহ আমাদের কাছে সোপর্দ করেছেন। পরে আমরা শাহবাগ থানায় সোপর্দ করি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।