রাতে পদ্মায় বালু উত্তোলন, হুমকিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো
শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরের জাজিরায় রাতের আঁধারে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তোলার কারণে হুমকির মুখে জাজিরা বেড়িবাঁধ, সরকারি-বেসরকারি নানা স্থাপনা, স্কুল-কলেজ, মসজিদ, ঘরবাড়ি। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা।
জানা যায়, দিনের বেলা ওই চক্রের ড্রেজারগুলো কুন্ডেরচর ইউনিয়নের বিভিন্ন খালের মুখে ভেড়ানো থাকে। রাত নামলে নদীতে এসে বালু উত্তোলন করে।
সরেজমিন গিয়ে জানা যায়, জাজিরা উপজেলার কুন্ডেরচর, বাবুর চর, সিডারচর ও নড়ীয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে রাতের আঁধারে বালু উত্তোলন করছে বালু খেকোরা। রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একটানা ২০-২৫টি ড্রেজার দিয়ে উত্তোলিত বালু রাতেই বিক্রি করা হয়। রাতের আঁধারেই শত শত বলগেট নৌযান বালু ভর্তি করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়া হয়। একটা বলগেট ভরাট করতে একটি ড্রেজারের সর্বোচ্চ ২০-২৫ মিনিট সময় লাগে। প্রতি রাতে কোটি টাকার বালু উত্তোলন করা হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে জাজিরা ও নড়িয়ার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। হুমকির মুখে জাজিরা বেড়িবাঁধ। স্কুল-কলেজ, মসজিদ, ঘরবাড়ি সহ সরকারি-বেসরকারি নানান স্থাপনা। এরমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতশত ঘরবাড়ি, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা।
নৌপুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ‘পদ্মা সেতু এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। দিনে অথবা রাতে কোনো সময়ই পদ্মা নদীতে যেন ড্রেজার থাকতে না পারে, আমরা সেই ব্যবস্থা করব। ’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।