ড. কামালরা সংবিধানের কী বুঝেন -সলিমুল্লাহ খান
নিজস্ব প্রতিবেদক:
লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, সংবিধান সংস্কার কমিশন যখন গঠন হলো তখন তারা সবাই ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলেন। সংবিধান বলতে ড. কামাল হোসেনরা কী বুঝেন!
সলিমুল্লাহ খান বলেছেন, যে সংবিধান ১৯৭২ সালে লেখা হয়েছিল সেখানে তারা বলছেন, দেশের সার্বভৌমত্ব হচ্ছে সংসদের। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা। আমরা বলছি সব ক্ষমতার উৎস জনগণ। আসলে ব্যাপারটা তা নয়। জনগণই হলো ক্ষমতার কেন্দ্র। কেননা, উৎস বলতে বুঝায় আপনি ক্ষমতা অন্য একজনকে দিলেন আপনার হয়ে চালাবার জন্য। তাহলে আপনি এখানে তো ক্ষমতার মালিকানা দেননি, আপনি আপনার ক্ষমতার ম্যানেজারি করার ক্ষমতা দিয়েছেন কাউকে।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের জাতীয় নাগরিক কমিটি ঢাকা উত্তর মহানগর আয়োজিত থানা প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন তারা হচ্ছেন বড়জোর ম্যানেজার। মালিকরা তাদেরকে নিয়োগ দেন। তবে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে মালিকের অধিকার আছে তাদেরকে বরখাস্ত করার। এখানে প্রশ্ন আসতে পারে বরখাস্ত কখন করবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের ৫ বছর সময় দেওয়া হয়েছে। এই মেয়াদের মধ্যে যদি ওই সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালনে অক্ষম হন বা বেইমানি করেন তাহলে তাদেরকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে। এইটার নামই হলো জনগণের সার্বভৌমত্ব।
সলিমুল্লাহ খান আরও বলেন, সার্বভৌমত্ব বিষয়টি বিক্রয় যেমন করা যায় না তেমনই এটা কারো হাতে তুলে দেওয়া যায় না। এজন্যই সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু কাজ দেওয়া জন্য; মালিক হওয়ার জন্য নয়। অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় দার্শনিকরা বলেছেন, সার্বভৌমত্ব অবিভাজ্য অর্থাৎ এটাকে ভাগ করা যাবে না।
৭২-এর সংবিধান নিয়ে তিনি বলেন, আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ করি নাই। মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখা দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল। কিন্তু আমরা সেটার অপব্যবহার করেছি।
বর্তমান সংবিধানের অসংঙ্গতিগুলো তুলে ধরে সলিমুল্লাহ খান বলেন, ১৯৭২ সালে যে সংবিধান লেখা হয়েছিল যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে। এই সংবিধানের মূল সমস্যাটা যে কোনো স্কুলের ছাত্রও বুঝতে পারবে। এই সংবিধানের জনগণের অধিকার রয়েছে প্রথম তিনভাগে। যেগুলো হলো প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার।
এছাড়া বাকি যে ৮ ভাগ রয়েছে যেগুলো মধ্যে প্রথমেই রয়েছে আমলাতন্ত্রের শাসন। যার ভদ্র নাম দেওয়া হয়েছে নির্বাহী বিভাগ। যার প্রধান আমলা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। আর এখন আমরা যে সংস্কারের কথা বলছি তার মূল কথাই হলো এই সংবিধানের গোড়াতেই রয়েছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা। এখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এই আমলাতন্ত্র বা নির্বাহী বিভাগের পরে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।