আরেক সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, বিজিবির প্রতিবাদে সরিয়ে নেয়ার আশ্বাস
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠক করেছে। সেখানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধসহ সেটি তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিজিবিকে।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কুয়াশাচ্ছন্ন ভোরে বিজিবির হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের শূন্য রেখা থেকে প্রায় ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় তারা।
এ নিয়ে দিনভর বিএসএফ নিশ্চুপ থাকলেও বিকালে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসেন দুই সীমান্ত রক্ষী বাহিনী। সেখানে সিদ্ধান্ত হয়, বিএসএফ কাঁটাতারের বেড়া সরিয়ে নেবে। তবে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল পর্যন্ত তারা বেড়া সরিয়ে নেয়নি।
গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি। বারবার সীমান্তে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলারের আনুমানিক ১৫/২০ ফুট দূরে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। সেখানে কাজ বন্ধ রাখাসহ কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)