ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ডিসলেক্সিয়া কী?
ডিসলেক্সিয়া থাকলে বানানরীতি আত্মস্থ করতে অসুবিধা হয়। অর্থাৎ ডিসলেক্সিক মানুষদের লিখতে বা পড়তে অসুবিধা হয়, বানান ভুল হয়। ‘কিন্তু তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক বা অনেক সময় স্বাভাবিকের চেয়েও ভালো থাকে। এটি কোনো মানসিক রোগ নয় এবং এটি সংক্রামকও নয়’, বলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী।
কেন হয়?
কোনো একক কারণে ডিসলেক্সিয়া হয় না। ডিসলেক্সিক ব্যক্তির মস্তিষ্ক অক্ষর, শব্দ, ধ্বনি-এগুলোকে স্বাভাবিক গতিতে ও সঠিকভাবে মিলিয়ে নিতে পারে না। ফলে পড়া, লেখা ও বানান শেখা কঠিন হয়ে যায়।
১. জেনেটিক:
ডিসলেক্সিয়ার সবচেয়ে শক্তিশালী কারণ হলো বংশগত। পরিবারে বাবা-মা, ভাই-বোনের ডিসলেক্সিয়া থাকলে ঝুঁকি বেশি। কিছু নির্দিষ্ট জিন ভাষা শেখার দক্ষতার সঙ্গে যুক্ত, তাই এটি অনেক সময় পারিবারিকভাবে চলা একটি অবস্থা।
২. মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার পার্থক্য:
ডিসলেক্সিয়া থাকা ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পার্থক্য দেখা যায়-ভাষা বোঝার অংশ তুলনামূলক কম সক্রিয় হতে পারে, শব্দের ধ্বনি ধীর হয়, অক্ষর ও শব্দ মিলিয়ে পড়ার প্রক্রিয়া জটিল হয়ে যায়।
৩. নিউরাল কানেকশন বা সিগনাল প্রসেসিং সমস্যা:
মস্তিষ্কে তথ্য চলাচলের সময় সেই প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি, ভুল সংযোগ বা অগোছালো হতে পারে। ফলে ‘ন’ ও ‘ফ’ গুলিয়ে ফেলা, শব্দ উল্টো পড়া, বানান ভুল-এসব সমস্যা দেখা দেয়।
৪. অন্তঃসত্ত্বাকালীন ও জন্মগত কিছু ঝুঁকি:
অকাল জন্ম, কম ওজন নিয়ে জন্ম, জন্মের সময় অক্সিজেন স্বল্পতা, গর্ভাবস্থায় অপুষ্টি ও কিছু জটিলতা ডিসলেক্সিয়ার ঝুঁকি বাড়াতে পারে। তবে এগুলো সরাসরি কারণ নয়।
৫. ভাষা শেখার প্রাথমিক বিকাশে সমস্যা:
শৈশবে যদি শব্দ শোনা ও চিনতে দেরি হয়, ছড়া বা শব্দের ছন্দ ধরতে সমস্যা হয়, তাহলে পরবর্তীতে ডিসলেক্সিয়ার লক্ষণ দেখা দিতে পারে।
৬. পরিবেশগত কারণ:
ছোট বয়সে পর্যাপ্ত পড়ার সুযোগ না পাওয়া, শিক্ষার মান দুর্বল হওয়া, ভাষাগত উদ্দীপনা কম থাকা, কম কথা বলা, অতিরিক্ত মোবাইল আসক্তির মত পরিবেশও ডিসলেক্সিয়ার ঝুঁকি বাড়ায়। অনেকে মনে করেন, কম পড়াশোনা করলে, অলসতার কারণে, বুদ্ধির বিকাশ স্বাভাবিক না হলে কিংবা চোখের সমস্যা থেকে ডিসলেক্সিয়া হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












