ঠাঁই দাঁড়িয়ে ঢাকার তৃষ্ণার্ত পানিঘর
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের স্মৃতিচিহ্ন ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাহাদুর শাহ পার্কের আশেপাশেই রয়েছে প্রাচীন শহর ঢাকার নানান নিদর্শন। ঢাকার প্রথম পেট্রোল পাম্পের অদূরে চোখে পড়বে পুরোনো লালচে পানির ট্যাংক। দেখতে সুউচ্চ বিশালাকার! বাহাদুর শাহ পার্কে কোলাহল আর পেট্রোল পাম্পে দীর্ঘ গাড়ির সারির দেখা মিললেও, পুরোনো সেই পানির ট্যাংক এখন পরিত্যক্ত। সবুজ আগাছায় ছেয়ে আছে পানিঘরটি। পানিঘরে কি পানি মিলবে? না। থাকার কথাও নয়। প্রায় ১৫০ বছরের পুরোনো এই পানিঘর বা ট্যাংক যে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে আছে, সেটাই-বা কম কিসে!
শুধু ‘বাহাদুর শাহ পার্ক পানির ট্যাংক’ নয়, তিলোত্তমা ঢাকায় অন্তত ৩৮টি ওভারহেড ট্যাংক আছে। যেগুলো একসময় বিশুদ্ধ খাবার পানির জন্য নগরবাসীর প্রধান উৎস ছিল। কালের বিবর্তনে ওয়াসার ভূগর্ভস্থ পানির পাম্পের ভিড়ে এসব ট্যাংক ‘অসহায়ের মতো’ দাঁড়িয়ে আছে। নেই রক্ষণাবেক্ষণ কিংবা সংরক্ষণের তাড়না। অথচ এসব ট্যাংকের প্রাচীর কাঠামো, স্থাপত্যশৈলী, নির্মাণকৌশল এতই অসাধারণ এবং স্বতন্ত্র যে কারো নজর কেড়ে নিতে বাধ্য।
ওভারহেড ট্যাংকের যাত্রা শুরু:
খন্দকার মাহমুদুল হাসান তার ‘বাংলাদেশের প্রথম ও প্রাচীন’ গ্রন্থে উল্লেখ করেন, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার পর পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নবাব পরিবার আর্থিক সহায়তা করে। ফলে ১৮৭৮ সালের ২৪ মে থেকে ঢাকাবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। পানি সরবরাহের জন্য পানির ট্যাংকটি নির্মিত হয়েছিল।
এর কয়েক বছর পর ঢাকার গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকায় নির্মিত হয় ঢাকার দ্বিতীয় ট্যাংক। যার স্থাপত্যশৈলী অনেকটা প্রথমটার মতো। নবাব ও ব্রিটিশ আমলে নির্মিত বেশিরভাগ ট্যাংকই ছিল লাল ইট-সুড়কি দিয়ে বানানো। পাকিস্তান আমলে ও তার পরবর্তী সময়ে স্থাপিত ট্যাংকগুলো দেখতে বেশিরভাগই সাদাটে রঙের এবং বেশ উঁচু। ফুলবাড়িয়া, ফকিরাপুল, বিজয়নগর, হাটখোলা রোড, লালমাটিয়া, মিরপুর ১০ এলাকার ওভারহেড পানির ট্যাংকগুলো দেখলেই তা বোঝা যায়।
কবে ও কেন বন্ধ হলো?
শোধনাগার থেকে পরিশোধিত করে পাম্পের সাহায্যে ট্যাংকে উঠিয়ে পানি রিজার্ভ করে রাখা হতো ওভারহেড ট্যাংকগুলোতে। সে সময় ঢাকার জনসংখ্যা বেশ কম হওয়ায় এসব রিজার্ভ পানিতেই সমাধান হতো। তবে জনসংখ্যা বাড়ার কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। এর ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ট্যাংকগুলো। ঢাকার ওভারহেড পানির ট্যাংকগুলোর কোনটি কবে বন্ধ হয়ে গেছে- এর কোনো সঠিক তথ্য কোথাও নেই। ঢাকা ওয়াসার নথিপত্রেও এর রেকর্ড নেই। তবে সর্বশেষ ২০০৭ সালে আগারগাঁওয়ে সর্বশেষ পানির ট্যাংক বন্ধ হয়ে যাওয়ার কথা জানা যায়। কেন বন্ধ হলো সেই জবাব দিয়েছেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. সহিদ উদ্দিন। তিনি বলেন, ‘ওভারহেড পানির ট্যাংকগুলো ভরতেই সময় লাগত ১০ ঘণ্টার মতো। তাই রিজার্ভ ট্যাংকে পানি উঠিয়ে রাখার মতো সময় আর নেই। এখন সরাসরি লাইনে পানি সাপ্লাই করা হয় বাড়িগুলোর নিজস্ব রিজার্ভ ট্যাংকে। এছাড়া পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি, বেশ ঝামেলাপূর্ণও। ’
পানির ট্যাংকির নামে নামকরণ:
পানি ট্যাংকগুলোর নামে ঢাকার বিভিন্ন জায়গার নামকরণও হয়েছে। যেমন, ‘ফকিরেরপুল পানির টাংকি’, ‘বিজয়নগর পানির টাংকি’। অথচ এসব ট্যাংকের বেশিরভাগই এখন দখলদারদের কবজায়। কিছু কিছু ট্যাংক অকেজো ও জরাজীর্ণ বিশাল স্তম্ভ হয়েই দাঁড়িয়ে আছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












