কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ মে, ২০২৬ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আমদানি খরচ বৃদ্ধি, ডলারের বিনিময় হার চড়া, পরিবহন ব্যয় বৃদ্ধি ও চাহিদা বেশি থাকায় কোরবানির ঈদ সামনে রেখে বাজারে গরম মসলাসহ মসলাজাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে প্রায় সব ধরনের মসলা গত বছরের তুলনায় এ বছর বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউ মার্কেট ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে এলাচ, জিরা, লবঙ্গ ও দারুচিনিসহ প্রায় সব ধরনের মসলার দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে এলাচের দাম বেশি বেড়েছে।
বাজারে এখন প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ টাকা, যা গত বছর এই সময়ে বিক্রি হয়েছে ৪ হাজার ২০০ থেকে ৪ হাজর ৩০০ টাকা। ভালো মানের বড় দানার প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৫ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।
লবঙ্গ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ২৮০ টাকা। এবছর লবঙ্গের দাম গড়ে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি কেজি দারুচিনি বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৬০ টাকা। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। এবং জয়ফল ও জয়ত্রী বিক্রি হচ্ছে যথাক্রমে ১ হাজার ৫০০ এবং ২ হাজার ৮০০ টাকায়।
এবার তুলনামূলক বেশি দাম বেড়েছে আলু বোখারার দাম, এখন কেজিপ্রতি আলু বোখারা বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়, যা আগে ছিল ৯০০ টাকার আশপাশে। এখন কিশমিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৩০ থেকে ৮৫০ টাকায়, যা আগে ছিল ৭৬০ টাকা। এই হিসাবে কিশমিশের দাম বেড়েছে কেজিতে ৭০ থেকে ৯০ টাকা।
এছাড়া বাজারে এখন প্রতি কেজি পেস্তা বাদাম বিক্রি হচ্ছে ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকায়, যা আগে ছিল ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা। এ হিসেবে এবার পেস্তা বাদামের দাম বেড়েছে কেজিপ্রতি ৮০০ টাকা। কাজু বাদাম বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা, যা আগে ছিল ১ হাজার ১৫০ টাকা এবং কাঠবাদাম বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকায়, যা আগে ছিল ১ হাজার ১৫০ টাকা।
কারওয়ান বাজারের মসলা বিক্রেতা নুরুজ্জামান বেপারি বলেন, মসলার দাম বাড়ার কারণ প্রথমত, ডলার সংকটের কারণে এলসি খোলা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে, যার কারণে আমদানিকৃত মসলার সরবরাহ কম। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারেই বুকিং রেট এবার চড়া। এর ওপর আবার যুক্ত হয়েছে পরিবহণ খরচ। চট্টগ্রাম বন্দর থেকে এক ট্রাক মালামাল ঢাকা আনতে আগের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ বেশি ভাড়া গুণতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)