গবেষণা:
মানুষের আয়ু হতে পারে ২০০ বছর, সূত্র মিললো তিমির প্রোটিনে
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
তিমির শরীরে থাকা প্রোটিন মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে, এমনটি বলছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ‘বোহেড’ প্রজাতির তিমি দীর্ঘায়ুর জন্য পরিচিত। রোগব্যাধির বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিরোধক্ষমতা নিয়ে এই তিমি প্রায় ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বার্ধক্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের কাছে তাই এই তিমি এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন গবেষকরা জানার চেষ্টা করছে, তিমির এই বিশেষ জৈবিক বৈশিষ্ট্য মানুষের আয়ু বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারে কি না।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এর নেপথ্যে কাজ করতে পারে ‘সিআইআরবিপি’ নামক একটি প্রোটিন। প্রোটিনটি ডিএনএর ‘ডাবল-স্ট্র্যান্ড ব্রেক’ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের জেনেটিক ক্ষতি সাধারণত বিভিন্ন রোগের কারণ হয় এবং আয়ু কমিয়ে দেয়।
ইউনিভার্সিটি অব রচেস্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোহেড তিমির বিশেষত্ব হলো তাদের শরীরে এই প্রোটিনের বিপুল উপস্থিতি। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় এই তিমির শরীরে সিআইআরবিপি প্রোটিনের মাত্রা ১০০ গুণ বেশি পাওয়া গেছে।
ল্যাবরেটরিতে করা এই পরীক্ষার ফলাফল ছিলো চমকপ্রদ। বিজ্ঞানীরা যখন মানুষের কোষ এবং ফ্রুট ফ্লাই বা ফলখেকো মাছির কোষে তিমির এই সিআইআরবিপি প্রোটিন যুক্ত করে, তখন উভয় ক্ষেত্রেই ডিএনএ মেরামতের প্রক্রিয়ায় উন্নতি দেখা যায়। এমনকি মাছির ক্ষেত্রে এর প্রভাবে আয়ুও বৃদ্ধি পেয়েছে।
গবেষকরা আরও লক্ষ করেছে, কম তাপমাত্রা সিআইআরবিপি প্রোটিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এটি যুক্তিযুক্ত, কারণ বোহেড তিমি সুমেরু অঞ্চলের অত্যন্ত শীতল পানিতে বাস করে, যেখানে ঠান্ডা আবহাওয়া প্রাকৃতিকভাবেই এই প্রোটিনের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
মানুষের শরীরে এই প্রোটিনের মাত্রা কিভাবে বাড়ানো যায়, বিজ্ঞানীরা এখন সেই উপায় নিয়ে ভাবছে। এর মধ্যে ঠান্ডা পানিতে গোসলের মতো জীবনযাত্রায় পরিবর্তনের বিষয়টিও রয়েছে। তবে এ বিষয়ে আরও নিবিড় গবেষণার প্রয়োজন।
ইউনিভার্সিটি অব শেফিল্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনএ মেরামতের একটি একক প্রোটিন কোনো প্রাণীর আয়ু বাড়িয়ে দিতে পারে, এই তথ্য বিজ্ঞানীদের নতুন করে অনুপ্রাণিত করছে। মানুষের বার্ধক্যপ্রক্রিয়াকে কীভাবে আরও সুস্থ ও দীর্ঘস্থায়ী করা যায়, তা নিয়ে গবেষণার দুয়ার খুলে দিয়েছে এই আবিষ্কার। মানুষের ২০০ বছর বেঁচে থাকা কারো কোন ইচ্ছাধীন না হলেও এই আবিষ্কার বার্ধক্যবিজ্ঞানে এক আশার আলো দেখাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












