উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ মে, ২০২৬ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। ফলে তিস্তার চরের অনেক ফসল ডুবে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক সাইফুল আরেফিন বলেন, পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তার চরের প্রায় ২'শ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। তবে এতে তেমন ক্ষতি হবে না। কারণ তিস্তার পানি খুব দ্রুত নেমে যায়।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়।
চর গড্ডিমারীর কৃষক আক্কাস আলী বলেন, পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরে আবাদ করা দুই বিঘা জমির বাদাম তলিয়ে গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতি হবে।
চর ভোটমারীর কৃষক ফরহাদ আলী বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে দুই বিঘা জমির ধান ডুবে গেছে।
তিস্তা ব্যারেজ ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরের কিছু জমির ফসল তলিয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)