ডেটা কেবল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোয় ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে ফোন বা ল্যাপটপ চার্জ করেন অনেকেই। কিন্তু এসব ইউএসবি চার্জারের মাধ্যমে চাইলেই ফোন বা ল্যাপটপের তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। তবে চিন্তার কিছু নেই, আডুরোর তৈরি অ্যাডাপ্টর কাজে লাগিয়ে চার্জ করার সময় তথ্য চুরি ঠেকানো যাবে।
আডুরো ইউএসবি ডেটা ব্লকার চার্জিং অ্যাডাপ্টরটির ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। আকারে ছোট অ্যাডাপ্টরটি প্রথমে ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে যুক্ত করতে হবে। এরপর অন্য প্রান্তে চার্জিং স্টেশনের ইউএসবি চার্জারের ডেটা কেবল সংযোগ দিতে হবে; অর্থাৎ ইউএসবি চার্জারের ডেটা কেবল সরাসরি ফোন বা ল্যাপটপে সংযোগ দেওয়ার বদলে অ্যাডাপ্টরে যুক্ত করতে হবে। ফলে ইউএসবি চার্জারের ডেটা কেবলের মাধ্যমে চাইলেও ফোন বা ল্যাপটপ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে না সাইবার অপরাধীরা। অ্যাডাপ্টরটির দাম ৩০ ডলার।
উল্লেখ্য, পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোর ডেটা কেবলের অন্য প্রান্তে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহের পাশাপাশি ফোন বা ল্যাপটপে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করানো যায়। ফলে পরবর্তী যেকোনো সময় ফোন বা ল্যাপটপে থাকা তথ্য নিয়মিত সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












