মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
সংবাদ বিজ্ঞপ্তি:

আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, রাত ২:৩৬
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। গত জুমুয়াবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে এক বিশাল সমাবেশে তারা এই দাবি জানান। সমাবেশে আলোচকগণ মোট ৭টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো-
১. আমেরিকার সাথে ইউনুস সরকারের করা গোপনীয় বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। উচ্চমূল্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনা যাবে না। আমেরিকা থেকে ৩.৭ বিলিয়ন ডলার দিয়ে বোয়িং কেনা হচ্ছে, অথচ ১.৬ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি মেটাতে এডিবি-জাইকা থেকে কঠিন শর্তে ঋণ নেওয়া হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক। তাই বোয়িং কেনার দরকার নেই, কঠিন শর্তে ঋণ নেওয়ারও দরকার নেই। একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইউনুসের শ্রম অধ্যাদেশ দিয়ে প্রণীত ‘শ্রম আইন’ বাতিল করতে হবে। এই আইনে দ্বীন ইসলামবিরোধী এলজিবিটি তথা সমকামিতা প্রবেশ করানো হয়েছে, যা বাংলাদেশের মুসলমানরা কখনই মেনে নেবে না। সরকারকে আমেরিকার তোষামোদ বাদ দিয়ে দেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নয়নের দিকে নজর দিতে হবে। মার্কিন দালাল রজার খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বহিষ্কার করতে হবে। দেশের স্বার্থবিরোধী চুক্তি করে ইউনুস দেশদ্রোহিতা করেছে-তার শরঈ শাস্তি নিশ্চিত করতে হবে। আর দেশদ্রোহিতার শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদ-। একই সাথে বর্তমান সরকারকেও নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে হবে, নতুবা তাদের অবস্থা আগের সরকারগুলোর মতোই হবে। সরকারকে বিশেষভাবে মনে রাখতে হবে, সা¤্রাজ্যবাদীদের কু-বুদ্ধিতে চললে কখনই দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। দেশের খনিজ সম্পদ উত্তোলন এবং উৎপাদনশীল খাত বৃদ্ধির মাধ্যমেই দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
দেশের সার্বিক কল্যাণে ব্যবসা বাণিজ্য বন্ধ করা যাবেনা। দোকানপাট খোলা রাখতে হবে।
২. উগ্রবাদী বা সন্ত্রাসীদেরকে জঙ্গি বা জিহাদি বলা যাবে না। মুসলমানেরা জিহাদি বা জঙ্গি, কিন্তু মুসলমান কখনই সন্ত্রাসী নয়। “দেশ সন্ত্রাসী হুমকিতে আছে” এমন অপপ্রচারের আড়ালে দেশের মাদরাসাসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম বন্ধ করার চক্রান্ত চলছে। “বাংলাদেশে তাদের কথিত সন্ত্রাসবাদ নেই- এটাই প্রকৃত সত্য।
৩. নারিকেল জিঞ্জিরা দ্বীপ সারা বছর জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। পরিবেশের মিথ্যা অজুহাতে নারিকেল দ্বীপকে অবরুদ্ধ করে রাখা যাবে না। পরিবেশমন্ত্রী মিন্টুর দ্বীপ-সংক্রান্ত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দ্বীপের হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার জন্য সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার শরঈ শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বা যেকোনো সম্পদ বা কৌশলগত স্থাপনা বিদেশিদেরকে দেওয়া যাবে না। বন্দরের চেয়ারম্যান মণিরুজ্জামান ও বিডার আশিকুর-এদের বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে।
৫. উপজাতিদেরকে আদিবাসী বলা যাবে না। যারা বলে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, ১৯০০ আইন বাতিল করতে হবে। রাজা প্রথা এবং পাহাড়ের পৃথক আইন বাতিল করতে হবে। এক দেশে দুই আইন চলতে পারে না।
৬. কুরবানি ও কুরবানির হাট নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। রাজধানীতে হাটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন অজুহাতে হাটের সংখ্যা হ্রাস করে শহর থেকে দূরে সরিয়ে দেওয়া চলবে না। “পূজা হবে ঘরে, কুরবানি হবে দূরে” -এই হিন্দুবাদী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। চামড়া শিল্পকে পুনরুদ্ধার করতে হবে। একই সাথে ‘কেমিকেল আছে’ -এমন মিথ্যা অজুহাতে দেশীয় আম ধ্বংস করা হচ্ছে। উদ্দেশ্য বাংলাদেশের বাজারে ভারতীয় বিষাক্ত আম প্রবেশ করানো। মিথ্যা অজুহাতে দেশীয় আম ধ্বংস বন্ধ করতে হবে।
৭. শতকরা ৯৮ ভাগ মুসলমানের এই দেশে মুসলমানদের হক বা অধিকারকে মর্যাদা দিতে হবে। হিন্দু, উপজাতি বা কাফির-মুশরিকদের দালালি বাদ দিতে হবে। সংস্কৃতি মন্ত্রী ইসকনের দালাল- তাকে বহিষ্কার করে শাস্তি দিতে হবে। মন্ত্রিপরিষদ, সরকারি আমলা, সেনা বা প্রতিরক্ষা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বা যেকোনো গুরুত্বপূর্ণ পদে ভারত, আমেরিকা বা বিদেশি দালাল বসানো যাবে না। একইসাথে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়ের ‘ইসলাম’ অংশ বাদ দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৭ মিনিট আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৪ ঘণ্টা আগে