সব ‘মুকুল’ থেকে আম হয় না কেন?
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গাছজুড়ে মুকুলের সরব উপস্থিতি দেখে মনে হতে পারে, অনেক আম হবে! কিন্তু, এই কথা যদি সত্যে পরিণত হতো তাহলে আমেই সয়লাব হতো দেশ।
মুকুলে অনেক পরিমাণে ফুল থাকে। ফুলের শতকরা ২৫ থেকে ৯৮ শতাংশই পুরুষ। প্রতিটি থোকায় দুই/তিনশ থেকে তিন/চার হাজার পরিমাণ ফুল থাকে। প্রতিটি থোকায় পরাগায়নের পরিমাণ শতকরা দুই থেকে তিন ভাগ। প্রখর রোদ, অতিরিক্ত বৃষ্টি এবং কুয়াশার কারণে পরাগায়ন ব্যাহত হয়।
সত্যিটা হলো- সব ‘মুকুল’ আম হয় না। কি কারণে এমনটা হয়? এ বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে ঢাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে আম গাছে যত মুকুল আসে তার সবগুলো কি কারণে আমে রূপান্তরিত হয় না- জানতে চাইলে এর উত্তরে তিনি বলেন, ‘এটা ন্যাচারাল ব্যালেন্স (প্রাকৃতিক ভারসাম্য)। আমের বাম্পার ব্রুমিং (প্রস্ফুটন) হয়েছে। কিন্তু পলিনেশনের কম্পিটেশনে যার সাকসেস হয়েছে তার আম হয়েছে। যার সাকসেস হয়নি তার আম হয়নি। পলিনেশন হওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ স্ত্রী পুষ্প এবং পুরুষ পুষ্পের মিলন। এই দুটো বিষয় যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত মুকুলগুলো আমে পরিণত হবে না।’
‘যেসব ফুলগুলো হাজার ফুলের মাঝে সাকসেসফুললি এই কাজটা করতে পেরেছে তারা পরবর্তী জেনারেশনের জন্য রেডি হয়ে গেছে। আর যারা পারেনি তাদেরটা হয়নি। অর্থাৎ মুকুল ফরমেনন্টেশনের আগেই ঝরে গেছে। পরাগয়ন সাকসেস না হলে আমে পরিণত হবে না।’
কাঁঠালের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মানে পুরুষ থেকে পরাগরেণুগুলো স্ত্রীরেণুর গর্ভমুন্ডে গিয়ে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, এটা ওখানে জার্মিনেট করে পলেনটিউবের মাধ্যমে তার ওই গর্ভাশয়ে যে অভিউল অর্থাৎ ডিম রয়েছে তাকে ফার্টিলাইজ বা নিঃসিক্তকরণ করতে হবে। যদি ফার্টিলাইজে ব্যর্থ হয় তখন ডিম্বানুটা পচে নষ্ট হয়ে যায়। একই অবস্থা কিন্তু কাঁঠালের ক্ষেত্রেও হয়ে থাকে। নিষিক্ত যদি না হলে সেখান থেকে আর ফলে পরিণত হবে না।
ফুলেরা দুই রকমের একটি স্বপরাগী এবং অপরটি পরপরাগী:
স্বপরাগী হচ্ছে মেল-ফিমেল (পুরুষ-স্ত্রী) একই ফুলে থাকে। পরপরাগী হচ্ছে মেল-ফিমেল আলাদা থাকে। সেক্ষেত্রে পরাগয়নের জন্য তাদের বাহক দরকার হয়। যেমন- পিঁপড়া, প্রজাপতি, মৌমাছি, পাখি, প্রভৃতিসহ আরও যত ধরনের প্রাণী আছে যারা ফুল ভিজিট করে তাদের সাহায্যের পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগরেণুগুলো স্থানান্তরিত হয়। সে ক্ষেত্রে যেসব ফুলগুলো পরপরাগী তাদের যদি ফুল ফোটার সময় কোনো বাহক না থাকে তাহলে আর সেখানে ফল হবে না।
আম প্রসঙ্গে ড. জসিমউদ্দিন বলেন, আম স্বপরাগী। আমের একই ফুলে দুটো থাকে। সেন্টারে যে গোল অংশ থাকে সেটা স্ত্রীপাঠ। আর চারদিকে ৪টা/৫টা স্ত্রীপাঠ আছে। ওখান থেকে পোলানরেণুগুলো গিয়ে স্ত্রীপাঠের ওপরের স্টিগমাতে পড়ে। এখানে পরাগরেণুগুলো পড়লেই শুধু হয় না। এখানে পড়ে জার্মিনেট করে ভেতরে যাইতে হয়। তা না হলে কিন্তু ফল হবে না। স্ত্রী ফুলগুলো ঝরে পড়ে যাবে।
মুকুল থেকে পরিপূর্ণ আম হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো ধাপ তাকে পেরুতে হয়। পোকামাকড়, তাপমাত্রা, পানি, ময়েশ্চার, মাটির নিউট্রেশন প্রভৃতি বিষয়গুলো সফলভাবে সুসম্পন্ন হওয়ার পর তবেই কাঙ্খিত সুস্বাদু আমের দেখা মেলে বলে জানান ড. মোহাম্মদ জসীমউদ্দিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












