ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে পর্যটক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের একজন পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত রয়েছে।
ঢাকা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় তিনজনকে আটক করা তল্লাশি চালানো হয়। তাদের কাছে থাকা চারটি লাল রংয়ের জিপারযুক্ত পলিব্যাগে ৭৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করে ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।