৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া সংবাদদাতা:
খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ি সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত গুড় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় রেখে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
আরও এক দফা ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে আম্রিকার মিশিগান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।