চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
আলোচিত কিশোরী সম্ভ্রমহরণ ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার, চাঁদাবাজি এবং মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) বিকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
নরসিংদীতে দায়িত্ব পালনকালে তার একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়-‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। এসব অবস্থানের মধ্যেই তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)