ট্রেতে বাড়ছে চাষের চারা, পলিনেট হাউজে বদলাচ্ছে রাজশাহীর কৃষি
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাবি সংবাদদাতা:
রাজশাহীর পবা উপজেলার কশবা এলাকায় কৃষক নজরুল ইসলামের বাড়ির আঙিনায় গড়ে উঠেছে প্রায় ২০০ বর্গমিটার আয়তনের একটি পলিনেট হাউজ। এখানেই প্লাস্টিকের বিশেষ ট্রেতে কোকোপিট ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির চারা। নিজের জমিতে চাষের পাশাপাশি এসব চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন তিনি। শুধু স্থানীয় কৃষকই নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কৃষকরা উন্নতমানের চারা সংগ্রহ করতে আসছেন তার এই নার্সারিতে।
বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় ২০০ বর্গমিটার জায়গায় সরকারি অর্থায়নে কৃষক নজরুল ইসলামকে পলিনেট হাউজ নির্মাণ করে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া পাইলট প্রকল্পের মাধ্যমে পবা উপজেলার খড়খড়ি এলাকায় একটি পলিনেট হাউজও স্থাপন করা হয়। সেই উদ্যোগ দেখে অনেক কৃষক এখন নিজ উদ্যোগেও পলিনেট হাউজ নির্মাণে আগ্রহী হচ্ছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, পানিবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজশাহীতেও প্রচলিত বীজতলা নানা ঝুঁকির মুখে পড়ছে। খড়া, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং বিভিন্ন রোগ বালাইয়ের কারণে সময়মতো মানসম্মত চারা উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে মৌসুমি সবজি চাষে বিলম্ব হচ্ছে, উৎপাদন খরচ বাড়ছে এবং কৃষককে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এমন বাস্তবতায় পলিনেট হাউজে ট্রে-ভিত্তিক চারা উৎপাদনকে একটি কার্যকর বিকল্প হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা।
নজরুল ইসলামের পলিনেট হাউসে প্রতিটি বীজ আলাদা সেলে থাকা প্লাস্টিক ট্রেতে বপন করা হয়। ট্রেগুলোতে আগে থেকেই কোকোপিট ভরে রাখা হয়। এরপর নির্দিষ্ট পরিচর্যা ও সেচের মাধ্যমে মাত্র ১৮ থেকে ২০ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযোগী হয়ে ওঠে। ট্রে থেকে চারা তুললেও শিকড়ের কোনো ক্ষতি হয় না। ফলে জমিতে রোপণের পর চারার মৃত্যুহার প্রায় শূন্যের কাছাকাছি থাকে।
বর্তমানে পলিনেট হাউসে কাঁচা মরিচ, বারোমাসি মরিচ, টমেটো, বেগুন, কদু, পেঁপেসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। প্রতিটি চারা দুই থেকে তিন টাকা দরে বিক্রি হচ্ছে। ছাদবাগানের জন্যও বিভিন্ন ধরনের সবজির চারা পাওয়া যায় এখানে।
উদ্যোক্তা কৃষক নজরুল ইসলাম বলেন, আগে মাটির বীজতলায় চারা তৈরি করতাম। কিন্তু একটু বেশি বৃষ্টি হলেই বীজতলা নষ্ট হয়ে যেত, আবার গরম বেশি পড়লেও চারার ক্ষতি হতো। এতে সময় ও অর্থের ক্ষতি হতো। পরে কৃষি বিভাগের পরামর্শে পলিনেট হাউজে কোকোপিট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন শুরু করি। এখন প্রায় ৯০ শতাংশ বীজ অঙ্কুরিত হয় এবং চারাগুলোও সমানভাবে বেড়ে ওঠে।
তিনি আরও বলেন, শিকড় ভালো থাকায় জমিতে লাগানোর পর চারার মৃত্যুহার খুবই কম। শুধু নিজের জমিতে ব্যবহার করছি না, আশপাশের অনেক কৃষকও এখান থেকে চারা নিয়ে আবাদ করছেন। শুরুতে পলিনেট হাউজে নির্মাণে কিছুটা খরচ হয়েছে, তবে এখন চারা বিক্রি করেও ভালো আয় হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, প্রাকৃতিক দুর্যোগের সময়ও চারা উৎপাদন নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হয় না। কৃষকরা সময়মতো উন্নতমানের চারা পাচ্ছেন, এতে সবাই উপকৃত হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












