ট্রাম্পের হুমকির কঠোর জবাব দিলো আফগানিস্তান
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘ দুই দশক আফগান যুদ্ধে ব্যবহৃত এই ঘাঁটিটি এখন তালেবান সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ফেরত পেতে চায়। এ নিয়ে সে সরাসরি হুশিয়ারিও দেয়।
তবে ট্রাম্পের সেই হুমকি পাত্তা না দিয়ে দৃঢ় ও কঠোর অবস্থান নিয়েছে আফগানিস্তান। তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে- বাগরাম ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না। দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার, তাই কোনো বিদেশি শক্তিকে আফগান মাটিতে সেনা মোতায়েনের সুযোগ দেওয়া হবে না।
গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে আফগানিস্তান জানায়, অতীতের সব আলোচনায় সার্বভৌমত্ব রক্ষা ছিলো তাদের শর্তের মূল কেন্দ্রবিন্দু। শরীয়াহ ভিত্তিক নীতি ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখে তারা সব দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়, তবে ভূখ-ের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী স্পষ্টভাবে বলেন, “শুধু বাগরাম নয়, আফগানিস্তানের এক ইঞ্চি জমিও যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না। এমনকি যুক্তরাষ্ট্র যদি আমাদের সরকারকে স্বীকৃতি দেয়, তবুও জমি হস্তান্তরের প্রশ্নই আসে না। ”
তালেবান সরকার দোহা চুক্তির কথাও স্মরণ করিয়ে দিয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিলো আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আফগানিস্তান মনে করিয়ে দিয়েছে, ওয়াশিংটনের উচিত সেই প্রতিশ্রুতি রক্ষা করা।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপ চালায় যুক্তরাষ্ট্র। সে সময় বাগরাম ছিলো মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। এখানে ফাস্টফুড চেইন, বড় শপিং সেন্টার থেকে শুরু করে একটি বিশাল কারাগার কমপ্লেক্সও ছিলো। কিন্তু ২০২১ সালে মার্কিন সেনারা দেশ ছাড়ার পর থেকেই ঘাঁটিটি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।