রেল, মেট্রো, ফ্লাইট চলাচলে বিপর্যয়: প্রবল বর্ষণে ডুবলো কলকাতা
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক পানিবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন। বৃষ্টি ও পানিবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়।
এছাড়া আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, কলকাতা ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের একাধিক জায়গায় রাতভর বৃষ্টিতে পানি জমে যায়। এদিকে পানিবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে সমস্যা। শহরের নিম্নাঞ্চলে বহু বসতবাড়িতে ঘরে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে। বেশ কয়েকটি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া পানিবদ্ধ রাস্তাঘাটের কারণে কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরা বিপাকে পড়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ইতোমধ্যেই ভ্রমণ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।