ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সন্ত্রাসী ইসরায়েল নীতিতে শর্তে অনড় সৌদি আরব
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আশাবাদী মন্তব্য করছে ট্রাম্প। তবে এ মাসে বিন সালমানের হোয়াইট হাউজ সফরকালে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছে রিয়াদ।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রিয়াদ ওয়াশিংটনকে এই ইঙ্গিত দিয়েছে যে, সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা তাদের শর্তে অনড় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা নিয়ে সমঝোতা হলেই কেবলমাত্র তারা সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পথে যেতে পারে।
বিশ্লেষকদের ধারণা- সৌদি-ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, বিশেষ করে এতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার হতে পারে।
গত মাসে ট্রাম্প বলেছিলো, সে আশা করে “খুব শিগগিরই” সৌদি আরবও সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা অন্যান্য মুসলিম দেশগুলোর তালিকায় যুক্ত হবে। তারা এ সংক্রান্ত ২০২০ সালের আব্রাহাম চুক্তিতে সই করবে।
আব্রাহাম চুক্তির আওতায় আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলো। কিন্তু রিয়াদ জানায়, তাদের এই চুক্তি সই করার বিষয়টি নির্ভর করছে ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখার ওপর।
দুই উপসাগরীয় সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে ট্রাম্প এবং সৌদি শাসকের বৈঠকের আগে কূটনৈতিক কোনও বিভ্রান্তি এড়াতে এবং প্রকাশ্যে কোনও বিবৃতি দেওয়ার আগে দুই দেশের অবস্থানের সমন্বয় করতেই এমন বার্তা দিয়েছে রিয়াদ।
মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন বলেছে, “একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ না থাকলে সৌদি শাসক নিকট ভবিষ্যতে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা ভাববে না। ”
এই বিশ্লেষকের মতে, সৌদি শাসক বিন সালমান বৈঠকে ট্রাম্পের কাছ থেকে “একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে স্পষ্ট ও প্রকাশ্য সমর্থন” আদায়ের চেষ্টা করবে।
উল্লেখ্য, ট্রাম্প সাম্প্রতিক এক বক্তৃতায় বলেছে, “অনেক দেশকেই আমরা এখন আব্রাহাম চুক্তিতে যোগ দিতে দেখছি, আশা করছি খুব শিগগিরই সৌদি আরবকেও আমরা পাবো। ” ট্রাম্প আরো বলেছে, “আমি চাই সৌদি আরবও এতে যুক্ত হোক। তারা যোগ দিলে অন্যরাও আসবে। আমি বিশ্বাস করি, সৌদি আরব যোগ দিলে সবাই যোগ দেবে। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












