কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি ইংল্যান্ড
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইংল্যান্ডে আগামী বছর দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় সরকার ও পানি সরবরাহ প্রতিষ্ঠানগুলো পানির ব্যবহার নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।
চলতি গ্রীষ্মেই দেশটির বড় অংশ খরাপ্রবণ হয়ে পড়েছিলো। তবে গত বছরের পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে তখনও ভূগর্ভস্থ পানির মজুত কিছুটা টিকে ছিলো। কিন্তু টানা কয়েক মাসের অস্বাভাবিক শুষ্ক আবহাওয়া সেই মজুত শেষ করে দিয়েছে। সাম্প্রতিক সময় গড়ে যা বৃষ্টিপাত হয়েছে, সেটিও পানির কূপগুলো পূরণ করার জন্য যথেষ্ট নয়।
এমন অবস্থায় পানি ব্যবহারের ওপর দেশটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে গত ৮ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
পানি বাঁচাতে দেশটিতে ‘হোসপাইপ নিষেধাজ্ঞা’ বা বাগানে পানি ছিটানো বা গাড়ি ধোয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। যদিও শেষ পর্যন্ত এই ধরনের বিধি-নিষেধের সীমা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের একটি প্রধান পানি সরবরাহ প্রতিষ্ঠানের নির্বাহীরা গার্ডিয়ানকে জানায়, তারা অস্বাভাবিকভাবে শুষ্ক শীত মৌসুমের আশঙ্কায় উদ্বিগ্ন। এসময় দেশটির আবহাওয়া দপ্তরও গড় বৃষ্টিপাতের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে পানি ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন তারা।
এই পরিস্থিতিতে বর্তমানে ইংল্যান্ডের পানির কূপগুলোর গড় সংরক্ষণ ক্ষমতা নেমে এসেছে ৬৩ শতাংশে, যা মৌসুমি গড় ৭৬ শতাংশের চেয়ে অনেক কম। এমনকি দক্ষিণ ইংল্যান্ডের কিছু পানির কূপে এই হার ৩০ শতাংশের নিচে নেমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)